প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
ফিল্ডিংয়ের ভুলে জয় হাতছাড়া বাংলাদেশের, আফগানদের স্মরণীয় ড্র।
স্পোর্টস টক বিডি ডেস্ক , সিনিয়র রিপোর্টার ||
একমাত্র টেস্টের শেষ সেশনে বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ান সেদিকুল্লাহ অটল। তার বিদায়ের পর জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩ উইকেট। কিন্তু শেষ পর্যন্ত ফিল্ডিংয়ের দুর্বলতার কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। এরপর আর মাত্র একটি উইকেট নিতে সক্ষম হয় বাংলাদেশ। ৮ উইকেট হারানোর পরও আফগানিস্তানের লোয়ার অর্ডার ব্যাটাররা দারুণ দৃঢ়তা দেখিয়ে নিশ্চিত করেন স্মরণীয় এক ড্র। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৪৬ রান করে ইনিংস শেষ করে আফগানিস্তান।শেষ দিকে কায়েস আহমেদ গড়ে তোলেন প্রতিরোধের দেয়াল। তার একটি ক্যাচ ম্যাচ শেষ হওয়ার ৮ ওভার আগে হাতছাড়া করেন হাসান মাহমুদ। এর আগে দুটি রানআউটের সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। সব মিলিয়ে ফিল্ডিংয়ের একাধিক ভুলেই হাতছাড়া হয় সম্ভাব্য জয়।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD