প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
স্পোর্টস টক বিডি ডেস্ক , সিনিয়র রিপোর্টার ||
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশ। ফাইনালে ওঠার সমীকরণ মেলানোর ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। পাওয়ার প্লের মধ্যেই সাজঘরে ফিরেছেন চার ব্যাটসম্যান। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৮ রান। সাইফ হাসান ১৫ ও পারভেজ হোসেন শূন্য রানে ব্যাট করছেন।ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে বড় ধাক্কা দেন আফগান পেসার ইয়ামিন আহমদজাই। ওভারের প্রথম বলে তানজিদ হাসানকে মাত্র ১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। পরের বলেই সৌম্য সরকারকে বোল্ড করে ফেরান শূন্য রানে।প্রাথমিক ধাক্কা সামলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। তবে ১৫ রান করে আজমতউল্লাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে। একই ওভারের শেষ বলে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন অধিনায়ক তাওহীদ হৃদয়ও। মাত্র ৩৮ রানেই চার উইকেট হারিয়ে এখন চরম চাপে বাংলাদেশ।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD