প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ
স্পোর্টস টক বিডি ডেস্ক , রিপোর্টার ||
মিরপুর টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। তবে ম্যাচ শুরুর আগে একাদশে পরিবর্তন আনতে হয়েছে স্বাগতিকদের। আঙুলের চোটের কারণে শেষ পর্যন্ত খেলতে পারছেন না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়।গতকাল সকালে অনুশীলনের সময় আঙুলে চোট পান মুশফিক। ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। ডান হাতের তর্জনীতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর আর ব্যাটিংয়ে নামেননি তিনি। পরে এক্সরে রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় তাঁকে একাদশে বিবেচনার কথা জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।মুশফিকের জায়গায় টেস্ট দলে সুযোগ পাওয়া তাওহিদ হৃদয় গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক করেন। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সাড়ে তিন শ রানের ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি।মিরপুর টেস্টের জন্য দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে রয়েছেন শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। স্পিন বিভাগ সামলাবেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান।বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বর্তমান চক্রে বাকি থাকা ছয় টেস্টের অন্তত চারটিতে জয় প্রয়োজন টাইগারদের। সেই কঠিন লক্ষ্যের পথে প্রথম বাধা ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট জিতে ভালো শুরু করতে চাইবে স্বাগতিকরা।যদিও ফাইনালের হিসাব-নিকাশ নিয়ে এখনই ভাবতে চান না অধিনায়ক নাজমুল হোসেন। গতকাল তিনি জানিয়েছেন, আপাতত তাঁর পূর্ণ মনোযোগ মিরপুর টেস্টে। অর্থাৎ, ভবিষ্যতের সমীকরণ নয়, এই মুহূর্তে ম্যাচের পারফরম্যান্সই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।অন্যদিকে, পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে ফাইনালে ওঠার চাপ তুলনামূলক কম। সেরা পাঁচে থেকে চক্র শেষ করতে পারলেই সন্তুষ্ট থাকবে দলটি। তাতে বাড়তি আর্থিক সুবিধা পাওয়ার সুযোগও তৈরি হবে ক্যারিবীয়দের সামনে।দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা। মিরপুর টেস্টের সরাসরি আপডেটে আপনাকে স্বাগত।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD