প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
মিরাজকে ছাড়িয়ে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড নাইমের
স্পোর্টস টক বিডি ডেস্ক , রিপোর্টার ||
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দশম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন নাঈম হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট শিকার করে এই কীর্তি গড়েন ডানহাতি এই স্পিনার।শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টে ১০.৫ ওভার বল করে ৩৩ রান খরচায় ৪ উইকেট নেন নাঈম। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের ১৬তম টেস্টেই ৫০ উইকেট পূর্ণ করেন তিনি।শুধু তাই নয়, বলের হিসাবেও বাংলাদেশের স্পিনারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেটের মালিক এখন নাঈম। এই পথে পেছনে ফেলেছেন মেহেদী হাসান মিরাজকে। মাইলফলক ছুঁতে নাঈমের প্রয়োজন হয়েছে মাত্র ২ হাজার ৮৫৬ বল। অন্যদিকে মিরাজ ১৩ টেস্টে ৩ হাজার ৫১২ বল করে এই কীর্তি গড়েছিলেন। এতদিন রেকর্ডটি ছিল তাঁর দখলে।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD