প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড
স্পোর্টস টক বিডি ডেস্ক , রিপোর্টার ||
টানা দুই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নতুন কীর্তি গড়েছে দলটি। চলতি বছরে এখন পর্যন্ত ৪০০টি ছক্কা মেরেছে ভারতীয় ব্যাটাররা।হ্যামিল্টনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ১১টি ছক্কা হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করে ভারত। অর্থাৎ চলতি বছর প্রতি ম্যাচে গড়ে ১০টি করে ছক্কা মেরেছে তারা। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষেই এসেছে ১৪২টি ছক্কা।এর আগে এক বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল অস্ট্রিয়ার দখলে। গত বছর ৩২৬টি ছক্কা মেরেছিল দলটি। অন্যদিকে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আগের রেকর্ডটিও ছিল ভারতের। ২০২২ সালে ৪০ ম্যাচে ২৮৯টি ছক্কা হাঁকিয়েছিল তারা।ব্যক্তিগত তালিকায় ভারতীয়দের মধ্যে সবচেয়ে এগিয়ে অভিষেক শর্মা। চলতি বছরে তার ব্যাট থেকে এসেছে ৮৬টি ছক্কা। দ্বিতীয় স্থানে ঈশান কিশন ৬০টি এবং তৃতীয় স্থানে সঞ্জু স্যামসন ৫০টি ছক্কা নিয়ে।ভারতের ৪০০তম ছক্কাটি আসে অলরাউন্ডার নমন ধীরের ব্যাট থেকে। ইনিংসের ১৯তম ওভারে ব্লেয়ার টিকনারের বলে ব্যাটের কানায় লেগে ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকান তিনি।তবে রেকর্ড গড়ার দিনটি জয়ে রাঙাতে পারেনি ভারত। শেষ ম্যাচে ৮ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে সফরকারীরা। ঈশান কিশন ৩২ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। জবাবে টিম সেইফার্টের ৯৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ১২ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ফলে টানা দুই ম্যাচে হারের পাশাপাশি সিরিজের শেষ ম্যাচেও পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
স্পোর্টস টক বিডি - রিপোর্টার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD