ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আইপিএল

চেন্নাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব হারালেন মাইক হাসি

মাইক হাসি, ফাইল ছবি

আইপিএলের ২০২৭ মৌসুমের আগে কোচিং বিভাগে বড় পরিবর্তন আনছে চেন্নাই সুপার কিংস। দীর্ঘ আট বছর ধরে দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্য দিয়ে চেন্নাইয়ের সঙ্গে তার দীর্ঘ কোচিং অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

তবে শুধু হাসিই নন, কোচিং প্যানেলের আরও কয়েকটি পদে পরিবর্তন এনেছে চেন্নাই। প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের জায়গায় জহির খানকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি বোলিং কোচ এরিক সিমন্সকেও সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন মোহিত শর্মা। অন্যদিকে, ফিল্ডিং কোচ জেমস ফস্টারকে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, হাসিকে ইতোমধ্যে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ। তবে তার পরিবর্তে কে ব্যাটিং কোচের দায়িত্ব পাবেন, তা এখনো প্রকাশ করা হয়নি। একই সঙ্গে ফস্টারের চুক্তি নবায়নের বিষয়টিও আপাতত স্থগিত রয়েছে। গত বছর চেন্নাইয়ের কোচিং বিভাগে যোগ দেওয়া ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারকেও এ বিষয়ে জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খেলোয়াড় হিসেবে ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছিলেন হাসি। যদিও ২০০৯ মৌসুমে দলটির হয়ে খেলেননি তিনি, তবে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা চার মৌসুম চেন্নাইয়ের জার্সিতে মাঠে নেমেছেন। এরপর ২০১৪ সালে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়ে এক মৌসুম কাটানোর পর ২০১৫ সালে আবার চেন্নাইয়ে ফেরেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর ২০১৮ সালে স্টিফেন ফ্লেমিংয়ের কোচিং প্যানেলে ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন হাসি। এরপর থেকে দীর্ঘ সময় ধরে দলটির ব্যাটিং বিভাগ নিয়ে কাজ করেছেন ‘মিস্টার ক্রিকেট’ নামে পরিচিত এই অস্ট্রেলীয় সাবেক তারকা।

চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গেও হাসির পেশাদার সম্পর্ক ভালো ছিল বলে জানা গেছে। তারপরও কোচিং বিভাগ পুনর্গঠনের অংশ হিসেবে তাকে বিদায় নিতে হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটির সিদ্ধান্তে তিনি হতাশ কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি হাসি। তবে আইপিএলের অন্য কয়েকটি দলের সঙ্গে তার যোগাযোগ চলছে বলে জানা গেছে। ফলে আগামী মৌসুমে নতুন কোনো দলের কোচিং প্যানেলে তাকে দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে, চেন্নাইয়ের নতুন কোচিং কাঠামো তৈরিতে মহেন্দ্র সিং ধোনির প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। জহির খান ও মোহিত শর্মাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও ধোনির ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোচিং প্যানেলের বাকি পদগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষের প্রতিনিধি রূপা গুরুনাথ দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর। এ বিষয়ে নতুন দায়িত্ব পাওয়া জহির খানের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি দলের ভবিষ্যৎ পরিকল্পনায় ধোনির মতামতকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

বিষয় : আইপিএল মাইক হাসি চেন্নাই সুপার কিংস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

চেন্নাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব হারালেন মাইক হাসি
0:00 0:00
1.0x
Sports Talk BD

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

চেন্নাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব হারালেন মাইক হাসি

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

আইপিএলের ২০২৭ মৌসুমের আগে কোচিং বিভাগে বড় পরিবর্তন আনছে চেন্নাই সুপার কিংস। দীর্ঘ আট বছর ধরে দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্য দিয়ে চেন্নাইয়ের সঙ্গে তার দীর্ঘ কোচিং অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

তবে শুধু হাসিই নন, কোচিং প্যানেলের আরও কয়েকটি পদে পরিবর্তন এনেছে চেন্নাই। প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের জায়গায় জহির খানকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি বোলিং কোচ এরিক সিমন্সকেও সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন মোহিত শর্মা। অন্যদিকে, ফিল্ডিং কোচ জেমস ফস্টারকে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, হাসিকে ইতোমধ্যে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ। তবে তার পরিবর্তে কে ব্যাটিং কোচের দায়িত্ব পাবেন, তা এখনো প্রকাশ করা হয়নি। একই সঙ্গে ফস্টারের চুক্তি নবায়নের বিষয়টিও আপাতত স্থগিত রয়েছে। গত বছর চেন্নাইয়ের কোচিং বিভাগে যোগ দেওয়া ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারকেও এ বিষয়ে জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খেলোয়াড় হিসেবে ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছিলেন হাসি। যদিও ২০০৯ মৌসুমে দলটির হয়ে খেলেননি তিনি, তবে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা চার মৌসুম চেন্নাইয়ের জার্সিতে মাঠে নেমেছেন। এরপর ২০১৪ সালে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়ে এক মৌসুম কাটানোর পর ২০১৫ সালে আবার চেন্নাইয়ে ফেরেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর ২০১৮ সালে স্টিফেন ফ্লেমিংয়ের কোচিং প্যানেলে ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন হাসি। এরপর থেকে দীর্ঘ সময় ধরে দলটির ব্যাটিং বিভাগ নিয়ে কাজ করেছেন ‘মিস্টার ক্রিকেট’ নামে পরিচিত এই অস্ট্রেলীয় সাবেক তারকা।

চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গেও হাসির পেশাদার সম্পর্ক ভালো ছিল বলে জানা গেছে। তারপরও কোচিং বিভাগ পুনর্গঠনের অংশ হিসেবে তাকে বিদায় নিতে হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটির সিদ্ধান্তে তিনি হতাশ কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি হাসি। তবে আইপিএলের অন্য কয়েকটি দলের সঙ্গে তার যোগাযোগ চলছে বলে জানা গেছে। ফলে আগামী মৌসুমে নতুন কোনো দলের কোচিং প্যানেলে তাকে দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে, চেন্নাইয়ের নতুন কোচিং কাঠামো তৈরিতে মহেন্দ্র সিং ধোনির প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। জহির খান ও মোহিত শর্মাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও ধোনির ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোচিং প্যানেলের বাকি পদগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষের প্রতিনিধি রূপা গুরুনাথ দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর। এ বিষয়ে নতুন দায়িত্ব পাওয়া জহির খানের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি দলের ভবিষ্যৎ পরিকল্পনায় ধোনির মতামতকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD