ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Sports Talk BD

ব্যালন ডি'অর

ব্যালন ডি’অর: পুরস্কার জিতলেন কারা, দেখে নিন তালিকা

লন্ডনে অনুষ্ঠিত এবারের ব্যালন ডি’অর আসরে ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে আলো ছড়িয়েছেন ইংল্যান্ড ও স্পেনের তারকারা। ছেলেদের বিভাগে বর্ষসেরার মুকুট উঠেছে হ্যারি কেনের মাথায়, মেয়েদের বিভাগে সেরা হয়েছেন অ্যালেক্সিয়া পুতেল্লাস। ক্লাব পর্যায়ে ছেলেদের সেরা হয়েছে পিএসজি, আর মেয়েদের বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছে বার্সেলোনা।

কোচদের মধ্যে ছেলেদের বিভাগে পুরস্কার জিতেছেন স্পেনের লুইস ডে লা ফুয়েন্তে। মেয়েদের বিভাগে সেরা কোচ নির্বাচিত হয়েছেন বার্সেলোনার পেরে রোমেউ। তরুণদের মধ্যে নিজের আধিপত্য ধরে রেখেছেন লামিন ইয়ামাল। টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেনের এই প্রতিভাবান ফুটবলার। ছেলেদের সেরা গোলরক্ষক হয়েছেন স্পেনের উনাই সিমন, আর মেয়েদের বিভাগে পুরস্কার পেয়েছেন ক্যাটা কোল।

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ষসেরা খেলোয়াড় ও সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন ইংল্যান্ডের দুই প্রতিনিধি। অন্যদিকে, মেয়েদের সেরা স্ট্রাইকারের স্বীকৃতি পেয়েছেন মেক্সিকোর শার্লিন কোরাল। ব্যক্তিগত বিভাগগুলোর মধ্যে স্প্যানিশ তারকাদের সাফল্য ছিল চোখে পড়ার মতো।

এবারের ব্যালন ডি’অরের সব বিজয়ী একনজরেঃ

  • ছেলেদের বর্ষসেরা: হ্যারি কেন — ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ
  • মেয়েদের বর্ষসেরা: অ্যালেক্সিয়া পুতেল্লাস — স্পেন, বার্সেলোনা
  • ছেলেদের সেরা গোলরক্ষক: উনাই সিমন — স্পেন
  • মেয়েদের সেরা গোলরক্ষক: ক্যাটা কোল — স্পেন, বার্সেলোনা
  • ছেলেদের সেরা কোচ: লুইস ডে লা ফুয়েন্তে — স্পেন
  • মেয়েদের সেরা কোচ: পেরে রোমেউ — বার্সেলোনা
  • ছেলেদের সেরা তরুণ খেলোয়াড়: লামিন ইয়ামাল — স্পেন, বার্সেলোনা
  • মেয়েদের সেরা তরুণ খেলোয়াড়: ভিকি লোপেজ — স্পেন, বার্সেলোনা
  • ছেলেদের সেরা স্ট্রাইকার: হ্যারি কেন — ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ
  • মেয়েদের সেরা স্ট্রাইকার: শার্লিন কোরাল — মেক্সিকো, পাচুকা
  • সক্রেটিস অ্যাওয়ার্ড: বুকায়ো সাকা — ইংল্যান্ড, আর্সেনাল
  • ছেলেদের সেরা ক্লাব: পিএসজি
  • মেয়েদের সেরা ক্লাব: বার্সেলোনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ব্যালন ডি’অর: পুরস্কার জিতলেন কারা, দেখে নিন তালিকা
0:00 0:00
1.0x
Sports Talk BD

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ব্যালন ডি’অর: পুরস্কার জিতলেন কারা, দেখে নিন তালিকা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

লন্ডনে অনুষ্ঠিত এবারের ব্যালন ডি’অর আসরে ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে আলো ছড়িয়েছেন ইংল্যান্ড ও স্পেনের তারকারা। ছেলেদের বিভাগে বর্ষসেরার মুকুট উঠেছে হ্যারি কেনের মাথায়, মেয়েদের বিভাগে সেরা হয়েছেন অ্যালেক্সিয়া পুতেল্লাস। ক্লাব পর্যায়ে ছেলেদের সেরা হয়েছে পিএসজি, আর মেয়েদের বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছে বার্সেলোনা।

কোচদের মধ্যে ছেলেদের বিভাগে পুরস্কার জিতেছেন স্পেনের লুইস ডে লা ফুয়েন্তে। মেয়েদের বিভাগে সেরা কোচ নির্বাচিত হয়েছেন বার্সেলোনার পেরে রোমেউ। তরুণদের মধ্যে নিজের আধিপত্য ধরে রেখেছেন লামিন ইয়ামাল। টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেনের এই প্রতিভাবান ফুটবলার। ছেলেদের সেরা গোলরক্ষক হয়েছেন স্পেনের উনাই সিমন, আর মেয়েদের বিভাগে পুরস্কার পেয়েছেন ক্যাটা কোল।

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ষসেরা খেলোয়াড় ও সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন ইংল্যান্ডের দুই প্রতিনিধি। অন্যদিকে, মেয়েদের সেরা স্ট্রাইকারের স্বীকৃতি পেয়েছেন মেক্সিকোর শার্লিন কোরাল। ব্যক্তিগত বিভাগগুলোর মধ্যে স্প্যানিশ তারকাদের সাফল্য ছিল চোখে পড়ার মতো।

এবারের ব্যালন ডি’অরের সব বিজয়ী একনজরেঃ

  • ছেলেদের বর্ষসেরা: হ্যারি কেন — ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ
  • মেয়েদের বর্ষসেরা: অ্যালেক্সিয়া পুতেল্লাস — স্পেন, বার্সেলোনা
  • ছেলেদের সেরা গোলরক্ষক: উনাই সিমন — স্পেন
  • মেয়েদের সেরা গোলরক্ষক: ক্যাটা কোল — স্পেন, বার্সেলোনা
  • ছেলেদের সেরা কোচ: লুইস ডে লা ফুয়েন্তে — স্পেন
  • মেয়েদের সেরা কোচ: পেরে রোমেউ — বার্সেলোনা
  • ছেলেদের সেরা তরুণ খেলোয়াড়: লামিন ইয়ামাল — স্পেন, বার্সেলোনা
  • মেয়েদের সেরা তরুণ খেলোয়াড়: ভিকি লোপেজ — স্পেন, বার্সেলোনা
  • ছেলেদের সেরা স্ট্রাইকার: হ্যারি কেন — ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ
  • মেয়েদের সেরা স্ট্রাইকার: শার্লিন কোরাল — মেক্সিকো, পাচুকা
  • সক্রেটিস অ্যাওয়ার্ড: বুকায়ো সাকা — ইংল্যান্ড, আর্সেনাল
  • ছেলেদের সেরা ক্লাব: পিএসজি
  • মেয়েদের সেরা ক্লাব: বার্সেলোনা

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD