ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নেইমারের কপালে বড় শাস্তি, ছিটকে যেতে পারেন মৌসুমের বাকি ম্যাচ থেকে

লাল কার্ড দেখার ঘটনায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে এক থেকে ছয় ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন সান্তোসের এই ফরোয়ার্ড। তেমনটা হলে ব্রাজিলিয়ান লিগের চলতি মৌসুমে বাকি ম্যাচগুলোতে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।

বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে প্রতিপক্ষের মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে বিবাদে জড়ান নেইমার। একপর্যায়ে হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন তিনি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে ঘটনাটি পর্যালোচনা করে তাঁকে লাল কার্ড দেখান ম্যাচের দায়িত্বে থাকা রেফারি।

নেস্টরের দাবি, নেইমার তাঁকে এবং তাঁর ক্লাবকে অসম্মান করে কথা বলেছেন। তবে এমন মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন ব্রাজিলিয়ান তারকা। মুখ ঢেকে রাখার বিষয়টিকে নিজের ভুল হিসেবে মেনে নিলেও প্রতিপক্ষের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসে শুনানি হওয়ার কথা রয়েছে। সেখানে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে জরিমানা থেকে শুরু করে এক থেকে ছয় ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন নেইমার।

লাল ও হলুদ কার্ডের কারণে ইতিমধ্যে দুটি ম্যাচে না খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে তাঁর। ব্রাজিলিয়ান সিরি আতে সান্তোসের চলতি মৌসুমে বাকি আছে আর মাত্র ছয়টি ম্যাচ। ফলে অতিরিক্ত নিষেধাজ্ঞা পেলে মৌসুমের বাকি সময় আর মাঠে নামার সুযোগ নাও পেতে পারেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিষয় : নিষেধাজ্ঞা নেইমার সান্তোস ব্রাজিল লিগ ফুটবল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেইমারের কপালে বড় শাস্তি, ছিটকে যেতে পারেন মৌসুমের বাকি ম্যাচ থেকে
0:00 0:00
1.0x
Sports Talk BD

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নেইমারের কপালে বড় শাস্তি, ছিটকে যেতে পারেন মৌসুমের বাকি ম্যাচ থেকে

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

লাল কার্ড দেখার ঘটনায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে এক থেকে ছয় ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন সান্তোসের এই ফরোয়ার্ড। তেমনটা হলে ব্রাজিলিয়ান লিগের চলতি মৌসুমে বাকি ম্যাচগুলোতে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।

বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে প্রতিপক্ষের মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে বিবাদে জড়ান নেইমার। একপর্যায়ে হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন তিনি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে ঘটনাটি পর্যালোচনা করে তাঁকে লাল কার্ড দেখান ম্যাচের দায়িত্বে থাকা রেফারি।

নেস্টরের দাবি, নেইমার তাঁকে এবং তাঁর ক্লাবকে অসম্মান করে কথা বলেছেন। তবে এমন মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন ব্রাজিলিয়ান তারকা। মুখ ঢেকে রাখার বিষয়টিকে নিজের ভুল হিসেবে মেনে নিলেও প্রতিপক্ষের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসে শুনানি হওয়ার কথা রয়েছে। সেখানে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে জরিমানা থেকে শুরু করে এক থেকে ছয় ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন নেইমার।

লাল ও হলুদ কার্ডের কারণে ইতিমধ্যে দুটি ম্যাচে না খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে তাঁর। ব্রাজিলিয়ান সিরি আতে সান্তোসের চলতি মৌসুমে বাকি আছে আর মাত্র ছয়টি ম্যাচ। ফলে অতিরিক্ত নিষেধাজ্ঞা পেলে মৌসুমের বাকি সময় আর মাঠে নামার সুযোগ নাও পেতে পারেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD