ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

প্রথম ইনিংসে বড় লক্ষ্যের কথা জানালেন সালাহ উদ্দিন

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৭৪ ওভার ব্যাটিং করে ওভারপ্রতি ২.৮৭ রান তুলেছেন টাইগাররা। রান তোলার গতি কিছুটা ধীর হলেও প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে স্বাগতিকরা।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০০ বা তার বেশি রান করার প্রত্যাশার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। মোহাম্মদ আশরাফুলের দায়িত্ব শেষ হওয়ার পর তিন দিন আগে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান তিনি। সালাহ উদ্দিন বলেন, ‘হাতে ৭ উইকেট আছে। আশা করব (প্রথম ইনিংসে আমরা) ৪০০+ রান করব। তাহলে আমরা ম্যাচে ভালো অবস্থায় থাকব।’

শামার জোসেফ ও জেডন সিলসদের বিপক্ষে শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। ক্যারিবীয় পেসারদের সামলাতে বেশ ভুগতে হয়েছে তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামকে। মাত্র ৯ রানেই তামিমের উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে দলের সংগ্রহ ছিল মাত্র ১৯ রান।

তবে শুরুর চাপ কাটিয়ে ধীরে ধীরে ইনিংসের নিয়ন্ত্রণ নেন সাদমান। তাওহীদ হৃদয়, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেন এই ওপেনার। দিন শেষে ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান দ্বিতীয় দিনে সেঞ্চুরি পূর্ণ করার অপেক্ষায় থাকবেন।

সাদমানের ধৈর্যশীল ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সালাহ উদ্দিন। তাঁর মতে, উইকেটের আচরণ বুঝে দায়িত্বশীল ব্যাটিং করেছেন এই ওপেনার। কোচ বলেন, ‘সে উইকেট খুব ভালো বুঝতে পেরেছে। পুরো ইনিংস যদি দেখেন, খুব বেশি শট খেলেনি। মাঝে মধ্যে টাফ টাইম আসে, তখন আমরা লুজ শট খেলে ফেলি। সে ক্রিটিক্যাল টাইম কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখে ইনিংসটি খেলেছে।’

সাদমানের সাম্প্রতিক ব্যাটিং নিয়েও কথা বলেছেন ভারপ্রাপ্ত কোচ। তাঁর মতে, আগে ৫০-৬০ রানের ইনিংস খেললেও সেগুলোকে বড় করতে পারছিলেন না এই ওপেনার। তবে নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন সাদমান, যার প্রতিফলন দেখা যাচ্ছে চলতি ইনিংসে।

এদিকে দলের সংগ্রহ নিয়ে সন্তুষ্ট হলেও টপঅর্ডারের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলেন সালাহ উদ্দিন। তাঁর মতে, মিরপুরের উইকেটে বোলারদের জন্য কিছুটা সহায়তা রয়েছে। ফলে ভালো বলের বিপক্ষে ব্যাটারদের আরও সতর্ক ও কার্যকর হওয়া প্রয়োজন ছিল।

সালাহ উদ্দিন বলেন, ‘আমার মনে হয় এখানে (এই টেস্টের উইকেট) বোলারদের জন্য কিছু আছে। ভালো বল করলে বোলাররা ভালো কিছু পাবে। আমাদের ব্যাটাররা পরিস্থিতি ভালোভাবে সামলেছে। টপ অর্ডার আরও ভালো করতে পারত, তাহলে আরও ভালো অবস্থানে থাকতাম।’

প্রথম দিন শেষে বাংলাদেশের লক্ষ্য এখন ৪০০ রানের মাইলফলক ছোঁয়া। দ্বিতীয় দিনে সাদমানের সেঞ্চুরি পূর্ণ করা এবং বাকি ব্যাটারদের বড় জুটি গড়ার ওপর নির্ভর করবে প্রথম ইনিংসে কতটা বড় সংগ্রহ দাঁড় করাতে পারে স্বাগতিকরা।

বিষয় : মিরপুর টেস্ট বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সালাহ উদ্দিন সাদমান ইসলাম প্রথম ইনিংস ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রথম ইনিংসে বড় লক্ষ্যের কথা জানালেন সালাহ উদ্দিন
0:00 0:00
1.0x
Sports Talk BD

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

প্রথম ইনিংসে বড় লক্ষ্যের কথা জানালেন সালাহ উদ্দিন

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৭৪ ওভার ব্যাটিং করে ওভারপ্রতি ২.৮৭ রান তুলেছেন টাইগাররা। রান তোলার গতি কিছুটা ধীর হলেও প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে স্বাগতিকরা।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০০ বা তার বেশি রান করার প্রত্যাশার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। মোহাম্মদ আশরাফুলের দায়িত্ব শেষ হওয়ার পর তিন দিন আগে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান তিনি। সালাহ উদ্দিন বলেন, ‘হাতে ৭ উইকেট আছে। আশা করব (প্রথম ইনিংসে আমরা) ৪০০+ রান করব। তাহলে আমরা ম্যাচে ভালো অবস্থায় থাকব।’

শামার জোসেফ ও জেডন সিলসদের বিপক্ষে শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। ক্যারিবীয় পেসারদের সামলাতে বেশ ভুগতে হয়েছে তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামকে। মাত্র ৯ রানেই তামিমের উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে দলের সংগ্রহ ছিল মাত্র ১৯ রান।

তবে শুরুর চাপ কাটিয়ে ধীরে ধীরে ইনিংসের নিয়ন্ত্রণ নেন সাদমান। তাওহীদ হৃদয়, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেন এই ওপেনার। দিন শেষে ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান দ্বিতীয় দিনে সেঞ্চুরি পূর্ণ করার অপেক্ষায় থাকবেন।

সাদমানের ধৈর্যশীল ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সালাহ উদ্দিন। তাঁর মতে, উইকেটের আচরণ বুঝে দায়িত্বশীল ব্যাটিং করেছেন এই ওপেনার। কোচ বলেন, ‘সে উইকেট খুব ভালো বুঝতে পেরেছে। পুরো ইনিংস যদি দেখেন, খুব বেশি শট খেলেনি। মাঝে মধ্যে টাফ টাইম আসে, তখন আমরা লুজ শট খেলে ফেলি। সে ক্রিটিক্যাল টাইম কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখে ইনিংসটি খেলেছে।’

সাদমানের সাম্প্রতিক ব্যাটিং নিয়েও কথা বলেছেন ভারপ্রাপ্ত কোচ। তাঁর মতে, আগে ৫০-৬০ রানের ইনিংস খেললেও সেগুলোকে বড় করতে পারছিলেন না এই ওপেনার। তবে নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন সাদমান, যার প্রতিফলন দেখা যাচ্ছে চলতি ইনিংসে।

এদিকে দলের সংগ্রহ নিয়ে সন্তুষ্ট হলেও টপঅর্ডারের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলেন সালাহ উদ্দিন। তাঁর মতে, মিরপুরের উইকেটে বোলারদের জন্য কিছুটা সহায়তা রয়েছে। ফলে ভালো বলের বিপক্ষে ব্যাটারদের আরও সতর্ক ও কার্যকর হওয়া প্রয়োজন ছিল।

সালাহ উদ্দিন বলেন, ‘আমার মনে হয় এখানে (এই টেস্টের উইকেট) বোলারদের জন্য কিছু আছে। ভালো বল করলে বোলাররা ভালো কিছু পাবে। আমাদের ব্যাটাররা পরিস্থিতি ভালোভাবে সামলেছে। টপ অর্ডার আরও ভালো করতে পারত, তাহলে আরও ভালো অবস্থানে থাকতাম।’

প্রথম দিন শেষে বাংলাদেশের লক্ষ্য এখন ৪০০ রানের মাইলফলক ছোঁয়া। দ্বিতীয় দিনে সাদমানের সেঞ্চুরি পূর্ণ করা এবং বাকি ব্যাটারদের বড় জুটি গড়ার ওপর নির্ভর করবে প্রথম ইনিংসে কতটা বড় সংগ্রহ দাঁড় করাতে পারে স্বাগতিকরা।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD