ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সালাহর নামে সড়কের নামকরণ, অনুমোদন দিল তুরস্ক সরকার

যে সড়ক দিয়ে নিয়মিত বাড়ি ফেরেন মোহামেদ সালাহ, এবার সেই সড়কই পরিচিত হবে মিশরীয় এই ফুটবল তারকার নামে। তুরস্কের ট্রাবজন শহরের ইয়োমরা পৌরসভা সালাহর নামে একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনও পাওয়া গেছে।

গত আগস্টে দুই বছরের চুক্তিতে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দেন সালাহ। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর তাকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা। এবার তার সম্মানে সড়কের নামকরণের উদ্যোগ নিয়েছে স্থানীয় পৌরসভা।

ইয়োমরা পৌরসভার মেয়র মুস্তাফা বেইক অন স্পোর্ট চ্যানেলকে জানিয়েছেন, সালাহর প্রতি স্থানীয় বাসিন্দাদের ভালোবাসা ও শ্রদ্ধার স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাবজনস্পোরের হয়ে তার পারফরম্যান্সও এ উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সালাহ বর্তমানে ইয়োমরা পৌর এলাকার মধ্যেই বসবাস করেন। তাকে ঘিরে স্থানীয় মানুষের উচ্ছ্বাসকে স্থায়ী স্মৃতিতে রূপ দিতেই তার নামে সড়কের নামকরণের পরিকল্পনা করে পৌরসভা। প্রস্তাবটি স্থানীয় পরিষদে উত্থাপন করা হলে সব সদস্য তাতে সম্মতি জানান। এরপর সিদ্ধান্তটি কার্যকর করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়।

তুরস্কের নিয়ম অনুযায়ী, বিদেশি কোনো ব্যক্তির নামে সড়কের নামকরণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। এ কারণে সালাহর নাম অনুমোদনের জন্য আনুষ্ঠানিক আবেদন পাঠায় পৌর কর্তৃপক্ষ। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই অনুমতি মেলায় সন্তোষ প্রকাশ করেছেন মেয়র বেইক।

অনুমোদন পাওয়ার পর এবার সড়কটির নামসংবলিত সাইনবোর্ড তৈরি ও স্থাপনের প্রস্তুতি নিচ্ছে পৌরসভা। ট্রাবজনস্পোরের পরিচালনা পর্ষদের সদস্যদের মাধ্যমে সালাহকে বিষয়টি জানানো হয়েছে। নিজের নামে সড়কের নামকরণের খবর শুনে আনন্দও প্রকাশ করেছেন মিশরীয় তারকা।

মেয়র বেইকের দাবি, ট্রাবজন শহর ও আশপাশের এলাকায় কোনো বিদেশি ফুটবলারের নামে সড়কের নামকরণের ঘটনা এটিই প্রথম। সে কারণে উদ্যোগটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে স্থানীয় প্রশাসন।

সড়কটির উদ্বোধনী অনুষ্ঠানে সালাহকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও রয়েছে পৌরসভার। অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে আশাবাদী মেয়র। সব প্রস্তুতি ঠিক থাকলে আগামী ২০ দিনের মধ্যে সড়কটির উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন তিনি।

সালাহর প্রতি স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার স্মারক হিসেবে সড়কটির নামকরণ করতে চায় ইয়োমরা পৌরসভা। এর মধ্য দিয়ে তুরস্কে মিশরীয় এই তারকার জনপ্রিয়তাও পেতে যাচ্ছে স্থায়ী এক স্বীকৃতি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সালাহর নামে সড়কের নামকরণ, অনুমোদন দিল তুরস্ক সরকার
0:00 0:00
1.0x
Sports Talk BD

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সালাহর নামে সড়কের নামকরণ, অনুমোদন দিল তুরস্ক সরকার

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD