ঢাকা   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নাহিদকে বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ তারকা মনে করেন বিশপ

মিরপুর টেস্টে ধারাভাষ্য দিতে গিয়ে বারবারই বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার প্রসঙ্গ টেনেছেন ইয়ান বিশপ। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে নেই এই গতিতারকা। চোটের কারণে বর্তমানে অস্ট্রেলিয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি।

অবশ্য নাহিদের বোলিংয়ে ফেরার অপেক্ষা খুব বেশি দীর্ঘ হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। অস্ট্রেলিয়ায় তাঁর বোলিং অনুশীলন শুরু করার কথা রয়েছে। বোলিংয়ে ফেরার পরই তাঁর মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তবে মাঠে না থাকলেও বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আলোচনায় বারবার উঠে আসছে তাঁর নাম।

এর মূল কারণ নাহিদের দুর্দান্ত গতি ও বাউন্স। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন এই তরুণ পেসার। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজেও নাহিদকে না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন বিশপ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও তাঁকে পাচ্ছে না বাংলাদেশ।

তবে নাহিদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। তাঁর মতে, বিশ্ব ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় ফাস্ট বোলার নাহিদ। বিশপ বলেন, ‘আমার বিশ্বাস, নাহিদ বিশ্ব ক্রিকেটের সম্ভাবনাময় সুপারস্টারদের একজন। বিশ্বজুড়েই অনেক তরুণ ফাস্ট বোলার উঠে আসছে। নাহিদ তাদের অধিকাংশের মতোই দ্রুতগতিতে বল করতে পারে, এমনকি অনেকের চেয়েও বেশি গতিতে। আর ওর বয়সও খুব বেশি নয়, বিশের কোঠার শুরুর দিকে।’

নাহিদের প্রতিভা নিয়ে কোনো সংশয় না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে বড় তারকা হয়ে উঠতে নিয়মিত খেলার সুযোগ পাওয়া জরুরি। পাশাপাশি চোট থেকে দূরে থাকাটাও গুরুত্বপূর্ণ। এ কারণে নাহিদকে সুস্থ রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বিশপ।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, নাহিদের এমন সামর্থ্য রয়েছে, যা দিয়ে সে বাংলাদেশকে নতুন একটি অধ্যায়ে এবং আরও উঁচু অবস্থানে নিয়ে যেতে পারে। কারণ, চাইলেই গতি কিনে নেওয়া যায় না। বিশ্বের প্রতিটি দলই নাহিদ রানার মতো একজন বোলার চায়। তাই ওকে সুস্থ রাখুন।’

নাহিদকে ছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য পেয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে জয়ের পথে হাসান মাহমুদ নিয়েছেন পাঁচ উইকেট। পরের টেস্টে ম্যাকাইতে শরীফুল ইসলামের শিকার ছিল সাত উইকেট। বাংলাদেশের পেসারদের এমন পারফরম্যান্স ও সামগ্রিক উন্নতিতে মুগ্ধ বিশপ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে হাসান মাহমুদের শুরুর দিকের বোলিং দেখে তাঁর মনে পড়ে যায় ক্যারিবীয় পেস আক্রমণের সোনালি সময়ের কথা।

বিশপের বিশ্বাস, পেস বোলিংয়ে বাংলাদেশের এই অগ্রগতি বিদেশের মাটিতে আরও বেশি টেস্ট জয়ের পথ তৈরি করবে। তাঁর মতে, দেশের বাইরে সাফল্য পেতে হলে শুধু স্পিনার কিংবা একজন পেসারের ওপর নির্ভরশীল থাকলে চলবে না। এ ক্ষেত্রে বাংলাদেশের পেসার তৈরির উদ্যোগ সঠিক পথেই এগোচ্ছে।

বিষয় : নাহিদ রানা ইয়ান বিশপ বাংলাদেশ ক্রিকেট বিশ্ব ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নাহিদকে বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ তারকা মনে করেন বিশপ
0:00 0:00
1.0x
Sports Talk BD

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নাহিদকে বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ তারকা মনে করেন বিশপ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

মিরপুর টেস্টে ধারাভাষ্য দিতে গিয়ে বারবারই বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার প্রসঙ্গ টেনেছেন ইয়ান বিশপ। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে নেই এই গতিতারকা। চোটের কারণে বর্তমানে অস্ট্রেলিয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি।

অবশ্য নাহিদের বোলিংয়ে ফেরার অপেক্ষা খুব বেশি দীর্ঘ হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। অস্ট্রেলিয়ায় তাঁর বোলিং অনুশীলন শুরু করার কথা রয়েছে। বোলিংয়ে ফেরার পরই তাঁর মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তবে মাঠে না থাকলেও বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আলোচনায় বারবার উঠে আসছে তাঁর নাম।

এর মূল কারণ নাহিদের দুর্দান্ত গতি ও বাউন্স। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন এই তরুণ পেসার। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজেও নাহিদকে না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন বিশপ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও তাঁকে পাচ্ছে না বাংলাদেশ।

তবে নাহিদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। তাঁর মতে, বিশ্ব ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় ফাস্ট বোলার নাহিদ। বিশপ বলেন, ‘আমার বিশ্বাস, নাহিদ বিশ্ব ক্রিকেটের সম্ভাবনাময় সুপারস্টারদের একজন। বিশ্বজুড়েই অনেক তরুণ ফাস্ট বোলার উঠে আসছে। নাহিদ তাদের অধিকাংশের মতোই দ্রুতগতিতে বল করতে পারে, এমনকি অনেকের চেয়েও বেশি গতিতে। আর ওর বয়সও খুব বেশি নয়, বিশের কোঠার শুরুর দিকে।’

নাহিদের প্রতিভা নিয়ে কোনো সংশয় না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে বড় তারকা হয়ে উঠতে নিয়মিত খেলার সুযোগ পাওয়া জরুরি। পাশাপাশি চোট থেকে দূরে থাকাটাও গুরুত্বপূর্ণ। এ কারণে নাহিদকে সুস্থ রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বিশপ।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, নাহিদের এমন সামর্থ্য রয়েছে, যা দিয়ে সে বাংলাদেশকে নতুন একটি অধ্যায়ে এবং আরও উঁচু অবস্থানে নিয়ে যেতে পারে। কারণ, চাইলেই গতি কিনে নেওয়া যায় না। বিশ্বের প্রতিটি দলই নাহিদ রানার মতো একজন বোলার চায়। তাই ওকে সুস্থ রাখুন।’

নাহিদকে ছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য পেয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে জয়ের পথে হাসান মাহমুদ নিয়েছেন পাঁচ উইকেট। পরের টেস্টে ম্যাকাইতে শরীফুল ইসলামের শিকার ছিল সাত উইকেট। বাংলাদেশের পেসারদের এমন পারফরম্যান্স ও সামগ্রিক উন্নতিতে মুগ্ধ বিশপ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে হাসান মাহমুদের শুরুর দিকের বোলিং দেখে তাঁর মনে পড়ে যায় ক্যারিবীয় পেস আক্রমণের সোনালি সময়ের কথা।

বিশপের বিশ্বাস, পেস বোলিংয়ে বাংলাদেশের এই অগ্রগতি বিদেশের মাটিতে আরও বেশি টেস্ট জয়ের পথ তৈরি করবে। তাঁর মতে, দেশের বাইরে সাফল্য পেতে হলে শুধু স্পিনার কিংবা একজন পেসারের ওপর নির্ভরশীল থাকলে চলবে না। এ ক্ষেত্রে বাংলাদেশের পেসার তৈরির উদ্যোগ সঠিক পথেই এগোচ্ছে।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD