ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Sports Talk BD

চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে কিশোর বয়সে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে জালের দেখা পেয়ে নতুন এই মাইলফলক স্পর্শ করেন স্প্যানিশ তারকা।

মঙ্গলবার ম্যাচের সপ্তম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। অ্যাস্টন ভিলার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত বাঁকানো শটে গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করেন তিনি। চ্যাম্পিয়নস লিগে এটি ইয়ামালের ১৪তম গোল। এর মধ্য দিয়ে কিলিয়ান এমবাপ্পের ১৩ গোলের রেকর্ড পেছনে ফেলেছেন তিনি। মাত্র ৩৭ ম্যাচেই এই কীর্তি গড়েছেন বার্সেলোনার ১৯ বছর বয়সী ফরোয়ার্ড।

ইউরোপের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় এর আগেও একাধিক রেকর্ড গড়েছেন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে শুরুর একাদশে মাঠে নামা সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। পোর্তোর বিপক্ষে ইউরোপীয় প্রতিযোগিতায় পূর্ণাঙ্গ অভিষেকের সময় তার বয়স ছিল মাত্র ১৬ বছর ৮৩ দিন।

একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা, সেমিফাইনালে গোল করা এবং ১৮ বছরের আগে সবচেয়ে বেশি গোল করার ক্ষেত্রেও রেকর্ড রয়েছে তার দখলে। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে চ্যাম্পিয়নস লিগে পাঁচটি গোল করেছিলেন ইয়ামাল। আর ১৯ বছর বয়সের আগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১-তে—যা এই বয়সসীমায় সর্বোচ্চ।

তবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ডটি এখন আর ইয়ামালের নেই। চলতি বছরের শুরুতে ম্যাক্স ডাউম্যান তাকে ছাড়িয়ে এই রেকর্ড নিজের করে নেন।

ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে তার গোল ১৩টি, সঙ্গে রয়েছে ১১টি অ্যাসিস্ট। ধারাবাহিক এই পারফরম্যান্সে বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন তিনি।

বিষয় : চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনা লামিন ইয়ামাল ফুটবল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল
0:00 0:00
1.0x
Sports Talk BD

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

চ্যাম্পিয়নস লিগে কিশোর বয়সে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে জালের দেখা পেয়ে নতুন এই মাইলফলক স্পর্শ করেন স্প্যানিশ তারকা।

মঙ্গলবার ম্যাচের সপ্তম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। অ্যাস্টন ভিলার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত বাঁকানো শটে গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করেন তিনি। চ্যাম্পিয়নস লিগে এটি ইয়ামালের ১৪তম গোল। এর মধ্য দিয়ে কিলিয়ান এমবাপ্পের ১৩ গোলের রেকর্ড পেছনে ফেলেছেন তিনি। মাত্র ৩৭ ম্যাচেই এই কীর্তি গড়েছেন বার্সেলোনার ১৯ বছর বয়সী ফরোয়ার্ড।

ইউরোপের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় এর আগেও একাধিক রেকর্ড গড়েছেন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে শুরুর একাদশে মাঠে নামা সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। পোর্তোর বিপক্ষে ইউরোপীয় প্রতিযোগিতায় পূর্ণাঙ্গ অভিষেকের সময় তার বয়স ছিল মাত্র ১৬ বছর ৮৩ দিন।

একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা, সেমিফাইনালে গোল করা এবং ১৮ বছরের আগে সবচেয়ে বেশি গোল করার ক্ষেত্রেও রেকর্ড রয়েছে তার দখলে। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে চ্যাম্পিয়নস লিগে পাঁচটি গোল করেছিলেন ইয়ামাল। আর ১৯ বছর বয়সের আগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১-তে—যা এই বয়সসীমায় সর্বোচ্চ।

তবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ডটি এখন আর ইয়ামালের নেই। চলতি বছরের শুরুতে ম্যাক্স ডাউম্যান তাকে ছাড়িয়ে এই রেকর্ড নিজের করে নেন।

ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে তার গোল ১৩টি, সঙ্গে রয়েছে ১১টি অ্যাসিস্ট। ধারাবাহিক এই পারফরম্যান্সে বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন তিনি।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD