ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল থেকে এবার একটি পরিবর্তন এনেছেন নির্বাচকেরা। মুমিনুল হকের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান।কনকাশনজনিত সমস্যার কারণে দ্বিতীয় টেস্টে মাঠে নামা হচ্ছে না মুমিনুলের। নিয়ম অনুযায়ী, কনকাশনে আক্রান্ত কোনো ক্রিকেটারকে অন্তত সাত দিন মাঠের বাইরে থাকতে হয়। এ কারণেই দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে জয় তুলে নিয়ে ইতোমধ্যে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় ফেরার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল:নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও অমিত হাসান।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।