প্রথম দিনের শেষটা করেছিলেন সেঞ্চুরি থেকে মাত্র কয়েক রান দূরে থেকে। দ্বিতীয় দিনের শুরুতেই সেই অপেক্ষার অবসান ঘটালেন সাদমান ইসলাম। দিনের প্রথম ওভারেই তিন অঙ্কের ঘরে পৌঁছে যান বাংলাদেশের এই ওপেনার।জশুয়া বিশপের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে দুই রান নিয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান। এর আগে সর্বশেষ গত বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে তিন অঙ্কের দেখা পেয়েছিলেন তিনি। মাঝে ১০ টেস্টের বিরতি কাটিয়ে আবারও সেঞ্চুরির দেখা পেলেন এই বাঁহাতি ব্যাটার।২২১ বল মোকাবিলা করে ১০টি চারের সাহায্যে শতকের মাইলফলক স্পর্শ করেন সাদমান।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।