ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Sports Talk BD

পাকিস্তান না যাওয়ায় এশিয়ান হকি টুর্নামেন্টে সুযোগ বাংলাদেশের

ভারতের পাঞ্জাবে আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নেবে বাংলাদেশ। পাশাপাশি আগামী বছর চিলিতে অনুষ্ঠেয় অলিম্পিক কোয়ালিফায়ারেও খেলার সুযোগ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স।এশিয়ার সেরা ছয়টি দলকে নিয়ে হওয়ার কথা রয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সপ্তম হওয়া বাংলাদেশ প্রথমে এই টুর্নামেন্টের রিজার্ভ দল হিসেবে ছিল। তবে আয়োজক ভারতের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।এ বিষয়ে সংবাদমাধ্যমকে আরিফুল হক প্রিন্স বলেন, ‘আমাদের রিজার্ভ দল হিসেবে রাখা হয়েছিল। পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানানোর পর এফআইএইচ বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার আশা করছি। সময় কম থাকায় সোমবার থেকেই প্রশিক্ষণ ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে।’[TECHTARANGA-POST:5913]বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক এই খেলোয়াড় আরও জানান, এশিয়ান গেমসে সেরা ছয়ে থাকতে না পারলেও অলিম্পিক কোয়ালিফায়ারে খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।এশিয়ান গেমসের ফলাফলের ভিত্তিতে এশিয়ার ছয়টি দলের অলিম্পিক কোয়ালিফায়ারে খেলার কথা ছিল। তবে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন ভারত সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করায় সমীকরণ বদলে যায়। ফলে সপ্তম স্থানে থাকা বাংলাদেশ ষষ্ঠ দল হিসেবে অলিম্পিক কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে। এতে আন্তর্জাতিক হকিতে নিজেদের সামর্থ্য প্রমাণের আরও একটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

পাকিস্তান না যাওয়ায় এশিয়ান হকি টুর্নামেন্টে সুযোগ বাংলাদেশের