নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)।প্রাথমিক ক্যাম্পে অনুশীলন ও পারফরম্যান্স যাচাইয়ের পর অভিজ্ঞদের পাশাপাশি তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে চূড়ান্ত স্কোয়াড সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। আসন্ন প্রতিযোগিতায় এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে ভালো পারফরম্যান্স করাই বাংলাদেশের প্রধান লক্ষ্য।বাংলাদেশের ১৮ সদস্যের দল:আশরাফুল হক, বিপ্লব কুজুর, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, রোমান সরকার, তৈয়ব আলী, খালেদ মাহমুদ রাকিন, আবদুল্লাহ, রকিবুল হাসান (রকি), পুষ্কর খিসা মিমো, ফরহাদ আহমেদ শিটুল, মাহবুব হোসেন, ওবায়দুল হোসেন জয়, আশরাফুল ইসলাম, আবেদ উদ্দিন ও রাসেল মাহমুদ (জিমি)।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।