ঢাকা   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Sports Talk BD

ফিফার সঙ্গে ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে নেটফ্লিক্সের চুক্তি

ক্রীড়া সম্প্রচারে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিজেদের করে নিয়েছে প্রতিষ্ঠানটি।বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের আসর। টুর্নামেন্টের মূল পর্বের ১০৪টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স। পাশাপাশি আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে অনুষ্ঠিতব্য বিশেষ উদ্বোধনী ম্যাচগুলোও দেখা যাবে প্ল্যাটফর্মটিতে।তবে শুধু সরাসরি ম্যাচ সম্প্রচারেই সীমাবদ্ধ থাকছে না নেটফ্লিক্সের আয়োজন। দর্শকদের জন্য থাকছে ম্যাচ-পূর্ব অনুষ্ঠান, সরাসরি বিশ্লেষণ, প্রতিদিনের হাইলাইটস এবং স্থানীয় ফুটবলভিত্তিক নানা বিশেষ কনটেন্ট।চুক্তি অনুযায়ী, প্রতিদিন একটি করে ম্যাচ বিনা মূল্যে দেখার সুযোগ পাবেন দর্শকরা। এ ছাড়া স্পেনের একটি ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেলে দুটি সেমিফাইনাল, ফাইনাল এবং স্পেন জাতীয় দলের সব ম্যাচ সম্প্রচার করা হবে।নেটফ্লিক্সের চিফ কনটেন্ট অফিসার বেলা বাজারিয়া বলেন, বিশ্বকাপের মতো বড় আয়োজন মানুষের মধ্যে ঐক্য ও আবেগ তৈরি করে। স্পেনের শিরোপা জয়ের মুহূর্তে সমর্থকদের উচ্ছ্বাস ও গর্ব কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, এমন মুহূর্তগুলো একটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে।অন্যদিকে ফিফার জেনারেল সেক্রেটারি মাতিয়াস গ্রাফস্ট্রোম জানান, ২০৩০ বিশ্বকাপ ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নেবে। স্পেন ও অ্যান্ডোরার ফুটবলপ্রেমীদের কাছে টুর্নামেন্টের প্রতিটি মুহূর্ত পৌঁছে দিতে নেটফ্লিক্সের সঙ্গে কাজ করতে আগ্রহী ফিফা।তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস

ফিফার সঙ্গে ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে নেটফ্লিক্সের চুক্তি