ঢাকা   সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Sports Talk BD

সাদিকুর-দিপুর শতকে বড় সংগ্রহ চট্টগ্রামের, ফলোঅনের মুখে ময়মনসিংহ

কক্সবাজারে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন চট্টগ্রামের সাদিকুর রহমান, শাহাদাত হোসেন দিপু, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয় ও ইরফান শুক্কুররা। চট্টগ্রামের হয়ে সেঞ্চুরি পেয়েছেন সাদিকুর ও দিপু। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে আউট হয়েছেন পারভেজ ও জয়। সেঞ্চুরির অপেক্ষায় আছেন ইরফান। অন্য দিকে সিলেটে দাপট দেখা গেছে বোলারদের। মুশফিক হাসান ও স্বাধীনের দুর্দান্ত বোলিংয়ে রংপরের বিপক্ষে ফলোঅনের শঙ্কায় ময়মনসিংহ।সাদিকুর-দিপুর সেঞ্চুরি, অপেক্ষায় ইরফানকক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে আগের দিনের বিনা উইকেটে ৭২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদিকুর রহমান। দিনের প্রথম ঘণ্টা অনায়াসে কাটিয়ে দিয়েছেন তারা দুজন। সাবধানী ব্যাটিংয়ে ৬৬ বলে হাফ সেঞ্চুরিও করেন জয়। যদিও পঞ্চাশের পর টিকতে পারেননি। আউট হয়েছেন ৫৭ রানে। জয়ের বিদায়ে ভাঙে ১১৯ রানের জুটি।জয়ের আগে ৪১ বলে হাফ সেঞ্চুরি করেন সাদিকুর। তিনে নামা পারভেজ হোসেন ইমন পঞ্চাশ ছুঁয়েছেন ৫২ বলে। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও সেটা করতে পারেননি তিনি। ৭৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে পারভেজ ইমন আউটহয়েছেন ইফতেখার হোসেন ইফতির বলে। তবে সেঞ্চুরি মিস করেননি সাদিকুর। ১১৯ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন চট্টগ্রামের ওপেনার। টানা দুই রাউন্ডেই সেঞ্চুরি পেয়েছেন তিনি।[TECHTARANGA-POST:5939]তাকে দারুণভাবে সঙ্গ দেওয়া শাহাদাত হোসেন দিপু ৬২ বলে হাফ সেঞ্চুরি করেছেন। দুর্দান্ত ব্যাটিংয়ে ইনিংস বড় করতে থাকলেও ১৪৯ রানে থামতে হয়েছে সাদিকুরকে। ১৯ চার ও ২ ছক্কায় ১৬৩ বলে ১৪৯ রানের ইনিংস খেলা সাদিকুর আউট হয়েছেন অভি আহমেদ নোবেলের বলে। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ইয়াসির আলী রাব্বি। ৪ বলে ১ রান করে আউট হয়েছেন নোবেলের বলে।এরপর চট্টগ্রামের হাল ধরেন দিপু ও ইরফান শুক্কুর। তারা দুজনে মিলে দিনের বাকিটা সময় কাটিয়েছেন। ১৩৮ বলে দিপু পেয়েছেন সেঞ্চুরিও। দিন শেষে অপরাজিত আছেন ১৪১ বলে ১০১ রান করে। ৫৪ বলে হাফ সেঞ্চুরি করা ইরফান অপরাজিত ৯২ রানে। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৭৯ রান করেছে চট্টগ্রাম। পাশাপাশি বরিশাল বিভাগের চেয়ে ১৯৭রানে এগিয়ে আছে তারা।সিলেটে ময়মনসিংহের বিপর্যয়সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি দাপট দেখা গেছে রংপুরের বোলারদের। ময়মনসিংহ বিভাগকে রীতিমতো চেপে ধরেছেন রংপুরের মুশফিক হাসান ও স্বাধীন ইসলাম। সকালের শুরুতে ৬ উইকেটে ৩৭০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে রংপুর। আগের দিনের সঙ্গে ৫২ রান যোগ করে ৯ উইকেটে ৪২২ রানে ইনিংস ঘোষণা করে আকবর আলীর দল।জবাব দিতে নেমে খালিদ হাসান ও আরিফুল ইসলাম মিলে খানিকটা আশা দেখাচ্ছিলেন। তবে তাদের দুজনের জুটি ভাঙার পর রংপুরের বোলারদের সামনে অসহায় ছিল ময়মনসিংহ। দ্বিতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ১৮৩ রান করেছে তারা। ফলো অন এড়াতে এখনো ৯০ রান করতে হবে তাদের। ময়মনসিংহের হয়ে খালিদ ৭২ ও আরিফুল ৪৬ রান করেছেন। রংপুরের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন মুশফিক ও স্বাধীন।

সাদিকুর-দিপুর শতকে বড় সংগ্রহ চট্টগ্রামের, ফলোঅনের মুখে ময়মনসিংহ