ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ৯৯ রানের বড় ব্যবধানে হারতে হয় টাইগারদের।অন্যদিকে, নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাদের ইনিংস থামে মাত্র ১৩৬ রানে। এই জয়ে ফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে আফগানিস্তান।এ কারণে বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনাল। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে টাইগারদের। জিতলেও ফাইনালে ওঠার জন্য রান রেটে এগিয়ে থাকতে হবে। অন্যথায় ফাইনালে আফগানিস্তানের প্রতিপক্ষ হবে জিম্বাবুয়ে।বাংলাদেশের একাদশ: তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।