ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Sports Talk BD

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়।শনিবার ঘোষিত স্কোয়াডে নতুন চমক হিসেবে জায়গা পেয়েছেন আলিস আল ইসলাম। এশিয়ান গেমসে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এবার ওয়ানডে দলেও সুযোগ পেলেন এই স্পিনার। অন্যদিকে, চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।তবে ইনজুরির কারণে এবারও স্কোয়াডে জায়গা হয়নি পেসার নাহিদ রানার। বাংলাদেশের পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।স্পিন বিভাগে আলিস আল ইসলামের সঙ্গে রয়েছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া ব্যাটিং বিভাগে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও মোসাদ্দেক হোসেন সৈকত। উইকেটকিপার হিসেবে রয়েছেন নুরুল হাসান সোহান।আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের অভিযান। এরপর ১৯ অক্টোবর মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড:লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা