ঢাকা   সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Sports Talk BD

সাব্বির রহমানকে নিয়ে হংকং সিক্সেসের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।

ছবি: সংগৃহীত

হংকং সিক্সেস টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন এই প্রতিযোগিতাকে সামনে রেখে সাত সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন পেসার আবু হায়দার রনি।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমানও। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ছয় ওভারের এই প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দল।

বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতেই নির্ধারিত হবে পরবর্তী পর্বে দলগুলোর অবস্থান।

নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দল মূল প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নেবে। দ্বিতীয় হওয়া দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা।

বাংলাদেশ দল: আবু হায়দার রনি (অধিনায়ক), সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।

বিষয় : ক্রিকেট বাংলাদেশ হংকং

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাব্বির রহমানকে নিয়ে হংকং সিক্সেসের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।
0:00 0:00
1.0x
Sports Talk BD

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সাব্বির রহমানকে নিয়ে হংকং সিক্সেসের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

হংকং সিক্সেস টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন এই প্রতিযোগিতাকে সামনে রেখে সাত সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন পেসার আবু হায়দার রনি।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমানও। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ছয় ওভারের এই প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দল।

বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতেই নির্ধারিত হবে পরবর্তী পর্বে দলগুলোর অবস্থান।

নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দল মূল প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নেবে। দ্বিতীয় হওয়া দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা।

বাংলাদেশ দল: আবু হায়দার রনি (অধিনায়ক), সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD