ঢাকা   শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়ছেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের ২০২৭ আসরের আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন মাহেলা জয়াবর্ধনে। এর মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে দীর্ঘদিনের কোচিং অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। তার অধীনেই মুম্বাইয়ের পাঁচটি আইপিএল শিরোপার তিনটি এসেছে।

২০১৭ সালে প্রথমবার মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব পান জয়াবর্ধনে। ২০২২ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালনের পর তাকে ফ্র্যাঞ্চাইজিটির ‘গ্লোবাল হেড অব পারফরম্যান্স’ করা হয়। এসএ২০, আইএলটি২০ ও এমএলসির মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বাইয়ের কার্যক্রম দেখভালের দায়িত্বও পান তিনি। তবে ২০২৪ সালের ব্যর্থ মৌসুমের পর ২০২৫ আসরের আগে মার্ক বাউচারের জায়গায় আবারও প্রধান কোচ হিসেবে ফেরেন জয়াবর্ধনে। তার অধীনে সেবার কোয়ালিফায়ার-২ পর্যন্ত খেলেছিল দলটি।

কিন্তু ২০২৬ মৌসুমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় মুম্বাই। পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে নবম স্থানে থেকে আসর শেষ করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এরপরই কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন জয়াবর্ধনে।

মাহেলার অবদানের স্বীকৃতি দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি বলেন, বছরের পর বছর ধরে ফ্র্যাঞ্চাইজিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জয়াবর্ধনে। তার নেতৃত্ব, সততা ও ক্রিকেটের প্রতি ভালোবাসা সবসময়ই দলের কাছে বিশেষ গুরুত্ব বহন করবে।

একই সঙ্গে দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নীতা আম্বানি। মুম্বাইয়ের সঙ্গে কাটানো সময়কে নিজের ক্যারিয়ারের বিশেষ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন জয়াবর্ধনেও।

সাবেক এই ক্রিকেটার বলেন, দলের সঙ্গে একসঙ্গে অর্জন করা সাফল্য নিয়ে তিনি গর্বিত। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য তার হৃদয়ে সবসময় বিশেষ জায়গা থাকবে এবং দলের ভবিষ্যৎ সাফল্যও কামনা করেন তিনি।

আইপিএল ২০২৭-এর খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) সময়সীমা নভেম্বরের মাঝামাঝি শেষ হওয়ার কথা। এর আগেই নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে।

বিষয় : মুম্বাই ইন্ডিয়ান্স মাহেলা জয়াবর্ধনে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৭ কোচ পদ ছাড়লেন IPL 2027

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়ছেন মাহেলা জয়াবর্ধনে
0:00 0:00
1.0x
Sports Talk BD

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়ছেন মাহেলা জয়াবর্ধনে

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

আইপিএলের ২০২৭ আসরের আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন মাহেলা জয়াবর্ধনে। এর মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে দীর্ঘদিনের কোচিং অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। তার অধীনেই মুম্বাইয়ের পাঁচটি আইপিএল শিরোপার তিনটি এসেছে।

২০১৭ সালে প্রথমবার মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব পান জয়াবর্ধনে। ২০২২ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালনের পর তাকে ফ্র্যাঞ্চাইজিটির ‘গ্লোবাল হেড অব পারফরম্যান্স’ করা হয়। এসএ২০, আইএলটি২০ ও এমএলসির মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বাইয়ের কার্যক্রম দেখভালের দায়িত্বও পান তিনি। তবে ২০২৪ সালের ব্যর্থ মৌসুমের পর ২০২৫ আসরের আগে মার্ক বাউচারের জায়গায় আবারও প্রধান কোচ হিসেবে ফেরেন জয়াবর্ধনে। তার অধীনে সেবার কোয়ালিফায়ার-২ পর্যন্ত খেলেছিল দলটি।

কিন্তু ২০২৬ মৌসুমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় মুম্বাই। পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে নবম স্থানে থেকে আসর শেষ করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এরপরই কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন জয়াবর্ধনে।

মাহেলার অবদানের স্বীকৃতি দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি বলেন, বছরের পর বছর ধরে ফ্র্যাঞ্চাইজিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জয়াবর্ধনে। তার নেতৃত্ব, সততা ও ক্রিকেটের প্রতি ভালোবাসা সবসময়ই দলের কাছে বিশেষ গুরুত্ব বহন করবে।

একই সঙ্গে দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নীতা আম্বানি। মুম্বাইয়ের সঙ্গে কাটানো সময়কে নিজের ক্যারিয়ারের বিশেষ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন জয়াবর্ধনেও।

সাবেক এই ক্রিকেটার বলেন, দলের সঙ্গে একসঙ্গে অর্জন করা সাফল্য নিয়ে তিনি গর্বিত। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য তার হৃদয়ে সবসময় বিশেষ জায়গা থাকবে এবং দলের ভবিষ্যৎ সাফল্যও কামনা করেন তিনি।

আইপিএল ২০২৭-এর খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) সময়সীমা নভেম্বরের মাঝামাঝি শেষ হওয়ার কথা। এর আগেই নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD