ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে নতুন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো সিরিজের জন্য ট্রান্সপোর্ট পার্টনার যুক্ত করেছে সংস্থাটি। এই দায়িত্ব পেয়েছে গাড়ি বুক। চুক্তি অনুযায়ী, দুই টেস্টের জন্য বিসিবিকে ২৫ লাখ টাকা দেবে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গাড়ি বুককে আনুষ্ঠানিকভাবে পরিবহন সহযোগী হিসেবে ঘোষণা করা হয়। আপাতত শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে কেন্দ্র করেই কার্যকর থাকবে এই চুক্তি। তবে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা রয়েছে দুই পক্ষের।
বিসিবির স্পন্সরশিপ কার্যক্রমে এবারই প্রথম যুক্ত হয়েছে ট্রান্সপোর্ট পার্টনার ক্যাটাগরি। এর মধ্য দিয়ে বাণিজ্যিক অংশীদারত্বের নতুন একটি ক্ষেত্র উন্মুক্ত করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই ক্যাটাগরিতে প্রথম প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হওয়ায় আলোচনায় এসেছে গাড়ি বুকের নাম।
সংবাদ সম্মেলনে বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে স্পন্সর সংগ্রহ করতে গিয়ে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছে বোর্ড। তবে সেই পরিস্থিতি কাটিয়ে বিসিবি এখন ইতিবাচক পথে এগোচ্ছে। নতুন পরিবহন সহযোগী যুক্ত হওয়াকে এই অগ্রগতিরই একটি অংশ হিসেবে দেখছেন তিনি।
চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ—উভয় দলের টিম বাসে থাকবে গাড়ি বুকের ব্র্যান্ডিং। ফলে আন্তর্জাতিক টেস্ট সিরিজকে কাজে লাগিয়ে নিজেদের পরিচিতি ও প্রচার বাড়ানোর সুযোগ পাবে প্রতিষ্ঠানটি।
এক সিরিজের মাধ্যমে এই অংশীদারত্বের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে চুক্তির পরিধি আরও বাড়বে বলে আশা করছে বিসিবি ও গাড়ি বুক।
বিষয় : বিসিবি

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

মতামত