ঢাকা   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Sports Talk BD

পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের ঘিরে লাহোরের বিশেষ পরিকল্পনা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রতিটি আসরেই বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখিয়েছে লাহোর কালান্দার্স। এবার সেই আগ্রহ আরও বাড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী আসরকে সামনে রেখে বাংলাদেশের একাধিক তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে তারা।

লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা জানিয়েছেন, বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারকে ইতোমধ্যে নিজেদের পরিকল্পনায় রেখেছেন তারা। তবে আলোচনায় থাকা ক্রিকেটারদের নাম এখনই প্রকাশ করতে চান না তিনি। তার মতে, তারা এখনো বড় তারকা হয়ে ওঠেননি। কিন্তু লাহোরের নজরে থাকা এসব ক্রিকেটারকে পিএসএলে দেখা যেতে পারে।

সামিন রানা বলেন, বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় আমাদের পরিকল্পনায় রয়েছে। তাদের নাম এখনই প্রকাশ করতে চাই না। তারা বড় তারকা নয়। তবে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ক্রিকেটার আমার নজরে আছে। আগামী পিএসএলে তাদের দেখা যেতে পারে।

লাহোরের হয়ে সর্বশেষ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। আগামী আসরেও তাকে দলে পাওয়ার প্রত্যাশা করছেন সামিন। তিনি বলেন, নাহিদকে যে দলই পাবে, তারা নিজেদের ভাগ্যবান মনে করবে। নিলামে থাকলে অবশ্যই সে আমার বিবেচনায় থাকবে।

তবে শুধু নাহিদেই সীমাবদ্ধ থাকতে চান না লাহোরের মালিক। বাংলাদেশের আরও কয়েকজন তরুণ ক্রিকেটারের প্রতিভায় মুগ্ধ তিনি। রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন ও শামীম পাটোয়ারির মতো ক্রিকেটারদের উদাহরণ টেনে তিনি জানান, তরুণদের সুযোগ দিয়ে সামনে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য।

সামিনের ভাষায়, তরুণ ক্রিকেটাররা দলে বাড়তি উদ্দীপনা নিয়ে আসে। কালান্দার্সের হয়ে খেলে মিরাজ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হয়েছেন। শামীমকেও গ্লোবাল সুপার লিগে সুযোগ দেওয়া হয়েছে। এসব ক্রিকেটার দলের জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেয়।

ট্রফি জয়ের চেয়েও একজন তরুণ ক্রিকেটারের ক্যারিয়ার গড়ে তোলাকে বেশি গুরুত্ব দেন সামিন রানা। তার স্বপ্ন, প্রতিভাবান তরুণদের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ করে দিয়ে ভবিষ্যতের সুপারস্টার তৈরি করা। আর সেই লক্ষ্যেই বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আশাবাদী লাহোর কালান্দার্সের মালিক।

বিষয় : পাকিস্তান ক্রিকেট পিএসএল লাহোর বাংলাদেশি ক্রিকেটার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের ঘিরে লাহোরের বিশেষ পরিকল্পনা
0:00 0:00
1.0x
Sports Talk BD

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের ঘিরে লাহোরের বিশেষ পরিকল্পনা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রতিটি আসরেই বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখিয়েছে লাহোর কালান্দার্স। এবার সেই আগ্রহ আরও বাড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী আসরকে সামনে রেখে বাংলাদেশের একাধিক তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে তারা।

লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা জানিয়েছেন, বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারকে ইতোমধ্যে নিজেদের পরিকল্পনায় রেখেছেন তারা। তবে আলোচনায় থাকা ক্রিকেটারদের নাম এখনই প্রকাশ করতে চান না তিনি। তার মতে, তারা এখনো বড় তারকা হয়ে ওঠেননি। কিন্তু লাহোরের নজরে থাকা এসব ক্রিকেটারকে পিএসএলে দেখা যেতে পারে।

সামিন রানা বলেন, বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় আমাদের পরিকল্পনায় রয়েছে। তাদের নাম এখনই প্রকাশ করতে চাই না। তারা বড় তারকা নয়। তবে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ক্রিকেটার আমার নজরে আছে। আগামী পিএসএলে তাদের দেখা যেতে পারে।

লাহোরের হয়ে সর্বশেষ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। আগামী আসরেও তাকে দলে পাওয়ার প্রত্যাশা করছেন সামিন। তিনি বলেন, নাহিদকে যে দলই পাবে, তারা নিজেদের ভাগ্যবান মনে করবে। নিলামে থাকলে অবশ্যই সে আমার বিবেচনায় থাকবে।

তবে শুধু নাহিদেই সীমাবদ্ধ থাকতে চান না লাহোরের মালিক। বাংলাদেশের আরও কয়েকজন তরুণ ক্রিকেটারের প্রতিভায় মুগ্ধ তিনি। রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন ও শামীম পাটোয়ারির মতো ক্রিকেটারদের উদাহরণ টেনে তিনি জানান, তরুণদের সুযোগ দিয়ে সামনে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য।

সামিনের ভাষায়, তরুণ ক্রিকেটাররা দলে বাড়তি উদ্দীপনা নিয়ে আসে। কালান্দার্সের হয়ে খেলে মিরাজ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হয়েছেন। শামীমকেও গ্লোবাল সুপার লিগে সুযোগ দেওয়া হয়েছে। এসব ক্রিকেটার দলের জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেয়।

ট্রফি জয়ের চেয়েও একজন তরুণ ক্রিকেটারের ক্যারিয়ার গড়ে তোলাকে বেশি গুরুত্ব দেন সামিন রানা। তার স্বপ্ন, প্রতিভাবান তরুণদের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ করে দিয়ে ভবিষ্যতের সুপারস্টার তৈরি করা। আর সেই লক্ষ্যেই বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আশাবাদী লাহোর কালান্দার্সের মালিক।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD