ঢাকা   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

শর্তসাপেক্ষে আর্জেন্টিনার দায়িত্বে থাকতে রাজি স্কালোন

ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির চুক্তির মেয়াদ। তবে আরও দীর্ঘ সময় আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকতে সম্মত হয়েছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী, আগামী বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে দেখা যাবে এই কোচকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্কালোনির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের চুক্তি করতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চুক্তিতে দুই পক্ষের সম্মতিতে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হচ্ছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০৩০ বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকবেন তিনি। ওই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের কথা রয়েছে আর্জেন্টিনায়।

দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিয়েছিলেন স্কালোনি। তবে সাম্প্রতিক ফিফা উইন্ডোতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনার পর দায়িত্বে থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন তিনি। ফলে ২০১৮ সালে শুরু হওয়া তার কোচিং অধ্যায় এক দশক পূর্ণ করার পথে এগোচ্ছে।

চুক্তির আর্থিক বিষয়সহ অন্যান্য শর্ত নিয়ে আলোচনা শেষ হওয়ার পরই দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। যদিও এএফএর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে শুধু আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছিল সংস্থাটি।

ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে অথবা ৯ থেকে ১৭ নভেম্বরের ফিফা উইন্ডোতে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ওই সময় আর্জেন্টিনায় অবস্থান করবেন স্কালোনি।

এদিকে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েন্স এইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ নভেম্বর কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

বিষয় : আর্জেন্টিনা লিওনেল স্কালোনি ফুটবল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শর্তসাপেক্ষে আর্জেন্টিনার দায়িত্বে থাকতে রাজি স্কালোন
0:00 0:00
1.0x
Sports Talk BD

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

শর্তসাপেক্ষে আর্জেন্টিনার দায়িত্বে থাকতে রাজি স্কালোন

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির চুক্তির মেয়াদ। তবে আরও দীর্ঘ সময় আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকতে সম্মত হয়েছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী, আগামী বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে দেখা যাবে এই কোচকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্কালোনির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের চুক্তি করতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চুক্তিতে দুই পক্ষের সম্মতিতে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হচ্ছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০৩০ বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকবেন তিনি। ওই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের কথা রয়েছে আর্জেন্টিনায়।

দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিয়েছিলেন স্কালোনি। তবে সাম্প্রতিক ফিফা উইন্ডোতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনার পর দায়িত্বে থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন তিনি। ফলে ২০১৮ সালে শুরু হওয়া তার কোচিং অধ্যায় এক দশক পূর্ণ করার পথে এগোচ্ছে।

চুক্তির আর্থিক বিষয়সহ অন্যান্য শর্ত নিয়ে আলোচনা শেষ হওয়ার পরই দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। যদিও এএফএর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে শুধু আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছিল সংস্থাটি।

ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে অথবা ৯ থেকে ১৭ নভেম্বরের ফিফা উইন্ডোতে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ওই সময় আর্জেন্টিনায় অবস্থান করবেন স্কালোনি।

এদিকে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েন্স এইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ নভেম্বর কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD