ঢাকা   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রেফারির সমালোচনায় ফিফার নিষেধাজ্ঞা পেলেন মিসরের কোচ ও জিকো

সংগৃহীত

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হারের পর রেফারির সমালোচনা করে শাস্তির মুখে পড়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তাফা জিকো। ফিফা হোসামকে তিন ম্যাচ এবং জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। একই ঘটনায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মিসর দলের পরিচালক ইব্রাহিম হাসানও। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন হোসাম। শেষ ষোলো থেকে মিসরের বিদায়ের পেছনে রেফারির ভুল সিদ্ধান্তকে দায়ী করেন ৬০ বছর বয়সী এই কোচ। অন্যদিকে ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে রেফারিকে সরাসরি অপমান করেন জিকো। তাকে ‘জালিম’ বলে মন্তব্য করেছিলেন এই ফরোয়ার্ড।

ইএফএ এক বিবৃতিতে জানিয়েছে, হোসাম ও ইব্রাহিম হাসানকে তিন ম্যাচ করে এবং জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

তবে ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। পাশাপাশি আইনি দিকগুলো পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে জিকোর একটি গোল বাতিল হয়েছিল। গোলের আগে আক্রমণের সময় ফাউলের অভিযোগে সেটি বাতিল করেন রেফারি। ম্যাচের শেষ দিকে দুই দল ২-২ সমতায় থাকতেই পেনাল্টির দাবি তুলেছিল মিসরের খেলোয়াড়েরা।

এদিকে রেফারিং নিয়ে ওঠা অভিযোগের বিপক্ষে অবস্থান নিয়েছেন ফিফার রেফারি বিভাগের প্রধান পিয়েরলুইজি কলিনা। তার মতে, এ ধরনের অভিযোগ রেফারি এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।

নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে মালাউইর বিপক্ষে মিসরের ম্যাচগুলোতে ডাগআউটে থাকতে পারবেন না হোসাম ও ইব্রাহিম হাসান। আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো ছাড়াও মার্চের আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচে তাদের অনুপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় জিকো জুন পর্যন্ত মাঠের বাইরে থাকবেন।

বিষয় : ফিফা মিশর ফুটবল দল আর্জেন্টিনা ফুটবল দল ফিফা নিষেধাজ্ঞা মিসর কোচ মোস্তাফা জিকো আর্জেন্টিনা মিসর হোসাম হাসান ইএফএ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রেফারির সমালোচনায় ফিফার নিষেধাজ্ঞা পেলেন মিসরের কোচ ও জিকো
0:00 0:00
1.0x
Sports Talk BD

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রেফারির সমালোচনায় ফিফার নিষেধাজ্ঞা পেলেন মিসরের কোচ ও জিকো

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হারের পর রেফারির সমালোচনা করে শাস্তির মুখে পড়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তাফা জিকো। ফিফা হোসামকে তিন ম্যাচ এবং জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। একই ঘটনায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মিসর দলের পরিচালক ইব্রাহিম হাসানও। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন হোসাম। শেষ ষোলো থেকে মিসরের বিদায়ের পেছনে রেফারির ভুল সিদ্ধান্তকে দায়ী করেন ৬০ বছর বয়সী এই কোচ। অন্যদিকে ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে রেফারিকে সরাসরি অপমান করেন জিকো। তাকে ‘জালিম’ বলে মন্তব্য করেছিলেন এই ফরোয়ার্ড।

ইএফএ এক বিবৃতিতে জানিয়েছে, হোসাম ও ইব্রাহিম হাসানকে তিন ম্যাচ করে এবং জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

তবে ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। পাশাপাশি আইনি দিকগুলো পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে জিকোর একটি গোল বাতিল হয়েছিল। গোলের আগে আক্রমণের সময় ফাউলের অভিযোগে সেটি বাতিল করেন রেফারি। ম্যাচের শেষ দিকে দুই দল ২-২ সমতায় থাকতেই পেনাল্টির দাবি তুলেছিল মিসরের খেলোয়াড়েরা।

এদিকে রেফারিং নিয়ে ওঠা অভিযোগের বিপক্ষে অবস্থান নিয়েছেন ফিফার রেফারি বিভাগের প্রধান পিয়েরলুইজি কলিনা। তার মতে, এ ধরনের অভিযোগ রেফারি এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।

নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে মালাউইর বিপক্ষে মিসরের ম্যাচগুলোতে ডাগআউটে থাকতে পারবেন না হোসাম ও ইব্রাহিম হাসান। আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো ছাড়াও মার্চের আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচে তাদের অনুপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় জিকো জুন পর্যন্ত মাঠের বাইরে থাকবেন।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD