ঢাকা   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Sports Talk BD

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

‘লিড ২০০ হলে ভালো, তবে সেখানেই থামতে চান না নাঈম’

ছবি: বিসিবি

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পরও ব্যাটিংয়ে এসে বিপাকে বাংলাদেশ। মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের পথটা কঠিন করে তুলেছে স্বাগতিকদের ব্যাটিং ব্যর্থতা। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে ১০৬ রানে। দিনের শেষভাগে জাকের আলী ও নাঈম হাসান ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেছেন। চতুর্থ দিনে এই জুটিকে বড় করার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা।

দিনের খেলা শেষে আপাতত ২০০ রানের লিডকে ভালো অবস্থান হিসেবে দেখছেন নাঈম। তবে নির্দিষ্ট কোনো লক্ষ্যে আটকে থাকতে চান না তিনি। যতটা সম্ভব রান বাড়িয়ে নেওয়াই তাদের মূল পরিকল্পনা।

এর আগে বল হাতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন নাঈম। তার ৩৩ রানে ৪ উইকেট শিকারে ক্যারিবীয়দের প্রথম ইনিংস থেমেছে ২৪৫ রানে। কিন্তু ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারানোয় সেই স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

দিন শেষে ব্যাটিং পরিকল্পনা নিয়ে নাঈম বলেন, 'আমরা চেষ্টা করব যত বেশি রান করা যায়। এখন আমি আর জাকের ভাই ব্যাটিং করছি। আমরা যদি অনেকক্ষণ খেলতে পারি, আল্লাহ যদি চান, তাহলে যত বেশি রান তুলব, ততই আমাদের জন্য ভালো। ২০০ রান হলে নিশ্চিতভাবেই ভালো হবে। চেষ্টা থাকবে আরও বেশি করার।'

মিরপুরের স্পিনসহায়ক উইকেটে শুধু উইকেট আগলে রাখলেই হবে না, রান করার দিকেও মনোযোগ দিতে হবে বলে মনে করেন নাঈম। তার মতে, সুযোগ বুঝে রান তুলতে পারলে প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ তৈরি করা সম্ভব।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আসলে ওরকম কোনো পরিকল্পনা ছিল না। আমার চেষ্টা ছিল, যেমন বল আসবে সেভাবে খেলার। তাছাড়া এই উইকেটে রান করার জন্যই খেলতে হবে, কারণ বল তো ঘুরছে। রান চালু থাকলে বোলাররা চাপে থাকে।'

ব্যাটিংয়ে নিজের রক্ষণাত্মক কৌশলের ওপর আস্থা থাকলেও প্রতিপক্ষের আক্রমণাত্মক বোলিং থেকে সুযোগ বের করে নেওয়ার পরিকল্পনাও রয়েছে নাঈমের। তিনি বলেন, 'উইকেটে আসলে আমার মতে, ভরসা রেখে ডিফেন্স করলেই যথেষ্ট। তবে ক্রিকেট তো রানের খেলা। ওরা অ্যাটাক করলে যদি ভুল করে, আর সেই সুযোগগুলো নিতে পারি, তবে আমাদের জন্যই ভালো হবে। একটা ভালো স্কোর তুলতে পারলে আমাদের জন্য খুবই ভালো হবে।'

বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী নাঈম। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে চতুর্থ দিনে ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে হবে। তাই আপাতত কোনো নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ না করে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দিতে চান তিনি।

নাঈমের ভাষায়, 'আমরা চেষ্টা করব যত বেশি রান করা যায়। আমরা যত বেশি রান করতে পারব, ততই আমাদের জন্য ভালো। এখন কোনো টার্গেট ঠিক না করি। আপনারা বিশ্বাস রাখুন, যাতে আমি আর জাকের ভাই ভালো খেলতে পারি।'

বিষয় : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নাঈম হাসান মিরপুর টেস্ট বাংলাদেশ ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

‘লিড ২০০ হলে ভালো, তবে সেখানেই থামতে চান না নাঈম’
0:00 0:00
1.0x
Sports Talk BD

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

‘লিড ২০০ হলে ভালো, তবে সেখানেই থামতে চান না নাঈম’

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পরও ব্যাটিংয়ে এসে বিপাকে বাংলাদেশ। মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের পথটা কঠিন করে তুলেছে স্বাগতিকদের ব্যাটিং ব্যর্থতা। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে ১০৬ রানে। দিনের শেষভাগে জাকের আলী ও নাঈম হাসান ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেছেন। চতুর্থ দিনে এই জুটিকে বড় করার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা।

দিনের খেলা শেষে আপাতত ২০০ রানের লিডকে ভালো অবস্থান হিসেবে দেখছেন নাঈম। তবে নির্দিষ্ট কোনো লক্ষ্যে আটকে থাকতে চান না তিনি। যতটা সম্ভব রান বাড়িয়ে নেওয়াই তাদের মূল পরিকল্পনা।

এর আগে বল হাতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন নাঈম। তার ৩৩ রানে ৪ উইকেট শিকারে ক্যারিবীয়দের প্রথম ইনিংস থেমেছে ২৪৫ রানে। কিন্তু ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারানোয় সেই স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

দিন শেষে ব্যাটিং পরিকল্পনা নিয়ে নাঈম বলেন, 'আমরা চেষ্টা করব যত বেশি রান করা যায়। এখন আমি আর জাকের ভাই ব্যাটিং করছি। আমরা যদি অনেকক্ষণ খেলতে পারি, আল্লাহ যদি চান, তাহলে যত বেশি রান তুলব, ততই আমাদের জন্য ভালো। ২০০ রান হলে নিশ্চিতভাবেই ভালো হবে। চেষ্টা থাকবে আরও বেশি করার।'

মিরপুরের স্পিনসহায়ক উইকেটে শুধু উইকেট আগলে রাখলেই হবে না, রান করার দিকেও মনোযোগ দিতে হবে বলে মনে করেন নাঈম। তার মতে, সুযোগ বুঝে রান তুলতে পারলে প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ তৈরি করা সম্ভব।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আসলে ওরকম কোনো পরিকল্পনা ছিল না। আমার চেষ্টা ছিল, যেমন বল আসবে সেভাবে খেলার। তাছাড়া এই উইকেটে রান করার জন্যই খেলতে হবে, কারণ বল তো ঘুরছে। রান চালু থাকলে বোলাররা চাপে থাকে।'

ব্যাটিংয়ে নিজের রক্ষণাত্মক কৌশলের ওপর আস্থা থাকলেও প্রতিপক্ষের আক্রমণাত্মক বোলিং থেকে সুযোগ বের করে নেওয়ার পরিকল্পনাও রয়েছে নাঈমের। তিনি বলেন, 'উইকেটে আসলে আমার মতে, ভরসা রেখে ডিফেন্স করলেই যথেষ্ট। তবে ক্রিকেট তো রানের খেলা। ওরা অ্যাটাক করলে যদি ভুল করে, আর সেই সুযোগগুলো নিতে পারি, তবে আমাদের জন্যই ভালো হবে। একটা ভালো স্কোর তুলতে পারলে আমাদের জন্য খুবই ভালো হবে।'

বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী নাঈম। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে চতুর্থ দিনে ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে হবে। তাই আপাতত কোনো নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ না করে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দিতে চান তিনি।

নাঈমের ভাষায়, 'আমরা চেষ্টা করব যত বেশি রান করা যায়। আমরা যত বেশি রান করতে পারব, ততই আমাদের জন্য ভালো। এখন কোনো টার্গেট ঠিক না করি। আপনারা বিশ্বাস রাখুন, যাতে আমি আর জাকের ভাই ভালো খেলতে পারি।'

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD