গত যুব এশিয়া কাপে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার সেই হতাশা পেছনে ফেলে আবারও এশিয়ার সেরা হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।
আগামী ৫ নভেম্বর ওমানে শুরু হবে যুব এশিয়া কাপের নতুন আসর। ৫০ ওভারের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। অংশ নেওয়া ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।
৫ নভেম্বর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। একই দিনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৭ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ৯ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে টাইগার যুবারা।
দুই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ১২ নভেম্বর হবে দুই সেমিফাইনাল। এরপর ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে যুব এশিয়া কাপের।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

মতামত