সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজের চারটি উইকেট তুলে নিয়েছেন টাইগার বোলাররা। এর মধ্যে একাই পাঁচ উইকেট শিকার করেছেন পেসার হাসান মাহমুদ। তার দুর্দান্ত বোলিংয়ে স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।
আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছিল। তবে দ্বিতীয় দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়েই। দিনের শুরুতেই অবশ্য চোটের ধাক্কা খায় বাংলাদেশ।
মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে খেলেছিলেন আমির জাঙ্গু। বাউন্ডারির দিকে ছুটে গিয়ে বল আটকানোর চেষ্টা করেন সাদমান ইসলাম। এ সময় তার বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। সঙ্গে সঙ্গেই ব্যথায় কাতর হয়ে মাঠে পড়ে যান বাঁহাতি এই ব্যাটার।
ফিজিও মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দিলেও সাদমানকে খেলার অবস্থায় ফেরানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।
এরপর বল হাতে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন হাসান মাহমুদ। পরপর দুই বলে ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু ও রস্টন চেজকে ফিরিয়ে দেন তিনি। এতে হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল। তবে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান বিশপ।
তবে বেশিক্ষণ টিকতে পারেননি বিশপ। হাসানের বলেই সাজঘরে ফেরেন তিনি। ২৫ বলে ২৩ রান করেন এই ক্যারিবীয় ব্যাটার। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পাঁচ উইকেটের দেখা পেলেন হাসান। দেশের মাটিতে এটি তার প্রথম ফাইফার।
হাসানের পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। তার শিকার হয়ে ৫১ রানে বিদায় নেন হাফসেঞ্চুরি করা জাস্টিন গ্রিভস।
সব মিলিয়ে ৯৫ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৩২২ রান। এই অবস্থায় মধ্যাহ্ন বিরতিতে যায় দুই দল।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

মতামত