ঢাকা   রোববার, ২২ নভেম্বর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন ডেল বেনকেনস্টেইন

ছবি: সংগৃহীত

সাউথ আফ্রিকা সফরে তিন সংস্করণের সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ক্রিকেটার ডেল বেনকেনস্টেইন। আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।

৫২ বছর বয়সী বেনকেনস্টেইন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচেও খেলেছেন তিনি। বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক এই অলরাউন্ডার।

খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচ হিসেবেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন বেনকেনস্টেইন। এ ছাড়া ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মতো কাউন্টি দলের সঙ্গে কাজ করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার একাধিক ফ্র্যাঞ্চাইজি দলেও কোচিং করিয়েছেন এই সাবেক ক্রিকেটার।

বিষয় : ক্রিকেট বাংলাদেশ ডেল বেনকেনস্টেইন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন ডেল বেনকেনস্টেইন
0:00 0:00
1.0x
Sports Talk BD

রোববার, ২২ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন ডেল বেনকেনস্টেইন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সাউথ আফ্রিকা সফরে তিন সংস্করণের সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ক্রিকেটার ডেল বেনকেনস্টেইন। আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।

৫২ বছর বয়সী বেনকেনস্টেইন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচেও খেলেছেন তিনি। বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক এই অলরাউন্ডার।

খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচ হিসেবেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন বেনকেনস্টেইন। এ ছাড়া ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মতো কাউন্টি দলের সঙ্গে কাজ করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার একাধিক ফ্র্যাঞ্চাইজি দলেও কোচিং করিয়েছেন এই সাবেক ক্রিকেটার।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD