ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ঘোষিত স্কোয়াডে ফিরেছেন ফিন অ্যালেন, লকি ফার্গুসন ও টিম সেইফার্ট। পাশাপাশি কাঁধের চোটে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়া রাচিন রবীন্দ্রকেও ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করেছে কিউইরা।
আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হবে দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য দুটি পৃথক স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। প্রথম তিন ম্যাচের জন্য একটি দল এবং শেষ দুই ম্যাচের জন্য পরিবর্তিত দল খেলবে। দুই পর্বেই অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিচেল সান্টনার।
ফিন অ্যালেন ও লকি ফার্গুসন সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে ক্রিকেটে খেলেছিলেন। ভারতের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ছিল ফার্গুসনের সর্বশেষ ওয়ানডে। অন্যদিকে, টিম সেইফার্ট সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে, প্রায় দেড় বছর আগে। এই তিনজনই শেষ দুই ম্যাচের স্কোয়াডে জায়গা পেয়েছেন।
এদিকে, কাঁধের চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে না পারলেও প্রথম তিন ওয়ানডের দলে রয়েছেন রাচিন রবীন্দ্র। গত জানুয়ারিতে ভারতের মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা নিউজিল্যান্ড দলের বেশির ভাগ ক্রিকেটারকেই এবার ধরে রাখা হয়েছে। সেই সিরিজ জয়ের মাধ্যমে প্রথমবারের মতো ভারতের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছিল কিউইরা।
সিরিজের শেষ দুই ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন প্রধান কোচ রব ওয়াল্টার। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের কোচ কোরি মাইলস। আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য কয়েকজন ক্রিকেটার ওয়েলিংটনে ফিরে যাওয়ায় শেষ দুই ম্যাচের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে।
প্রথম তিন ওয়ানডের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড:
মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়াং ও ব্লেয়ার টিকনার।
শেষ দুই ওয়ানডের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড:
মিচেল সান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, লকি ফার্গুসন, মিচেল হে (উইকেটরক্ষক), নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
বিষয় : নিউজিল্যান্ড ভারত

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

মতামত