ঢাকা   রোববার, ১১ অক্টোবর ২০২৬
Sports Talk BD

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ

আফগানদের চাপে রেখেই চা বিরতিতে বাংলাদেশ।

ছবি: এসিবি

তৃতীয় দিনের শুরু থেকেই আফগানিস্তানের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। দিনের খেলা শুরুর মাত্র ৬১ বলের মধ্যেই হাসান মাহমুদ ও ইবাদত হোসেন চৌধুরী মিলে তুলে নেন আফগানিস্তানের ৬টি উইকেট। ফলে প্রথম দুই সেশনেই বল হাতে নিজেদের দাপট দেখিয়েছে টাইগাররা।

মাত্র ২৯ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে প্রথম ইনিংসে ১০৬ রানের গুরুত্বপূর্ণ লিড পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দলের হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে দুজনের ব্যাটে গড়ে উঠেছে ৭১ রানের গুরুত্বপূর্ণ জুটি।

শেষ পর্যন্ত ৭ উইকেট হাতে রেখে ২৩০ রানের লিড নিয়ে চা পানের বিরতিতে যায় বাংলাদেশ।

বিষয় : ক্রিকেট খেলা বাংলাদেশ ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আফগানদের চাপে রেখেই চা বিরতিতে বাংলাদেশ।
0:00 0:00
1.0x
Sports Talk BD

রোববার, ১১ অক্টোবর ২০২৬

আফগানদের চাপে রেখেই চা বিরতিতে বাংলাদেশ।

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

তৃতীয় দিনের শুরু থেকেই আফগানিস্তানের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। দিনের খেলা শুরুর মাত্র ৬১ বলের মধ্যেই হাসান মাহমুদ ও ইবাদত হোসেন চৌধুরী মিলে তুলে নেন আফগানিস্তানের ৬টি উইকেট। ফলে প্রথম দুই সেশনেই বল হাতে নিজেদের দাপট দেখিয়েছে টাইগাররা।

মাত্র ২৯ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে প্রথম ইনিংসে ১০৬ রানের গুরুত্বপূর্ণ লিড পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দলের হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে দুজনের ব্যাটে গড়ে উঠেছে ৭১ রানের গুরুত্বপূর্ণ জুটি।

শেষ পর্যন্ত ৭ উইকেট হাতে রেখে ২৩০ রানের লিড নিয়ে চা পানের বিরতিতে যায় বাংলাদেশ।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD