বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ঘোষিত দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার আলজারি জোসেফ ও সাদা বলের ক্রিকেটে ক্যারিবীয়দের অধিনায়ক শাই হোপের। তবে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করা ব্যাটার কেভিন উইকহ্যাম।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠের সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ওপেনার জন ক্যাম্পবেল। চোট কাটিয়ে এবার দলে ফিরেছেন তিনি। তবে শারীরিক ধকল ও ইনজুরির আশঙ্কায় নিজেকে টেস্ট সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন আলজারি জোসেফ। অন্যদিকে, ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে বিশ্রামে রাখা হয়েছে শাই হোপকে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে জোসেফকে টেস্ট দল থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ সময় লাল বলের ক্রিকেটে বোলিংয়ের ধকল এবং সম্ভাব্য চোট এড়াতেই এই সিদ্ধান্ত। তবে সাদা বলের ক্রিকেটে তার খেলার সুযোগ রয়েছে।
জোসেফের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার কিমো পল। আর শাই হোপের পরিবর্তে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন কেভিন উইকহ্যাম। ২৫ বছর বয়সী এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটে দারুণ সময় পার করছেন। সর্বশেষ ঘরোয়া প্রতিযোগিতায় ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান করে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরি রয়েছে তার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে রয়েছে ভালো করার চ্যালেঞ্জ। অন্যদিকে, পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজও এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে।
আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৫ নভেম্বর, সিলেটে। এর আগে ১৮ অক্টোবর ঢাকায় এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয় দল।
ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।
বিষয় : টেস্ট সিরিজ বাংলাদেশ বাংলাদেশে

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

মতামত