ঢাকা   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Sports Talk BD
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

তিন ম্যাচেই হার, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো ম্যাচেই জয়ের কাছাকাছি যেতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরে স্বাগতিকদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে প্রথম দুই ওয়ানডেতে জয় তুলে নিয়ে আগেই সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। আজ তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ এড়ানো। তবে সেই লক্ষ্যও পূরণ হয়নি। ৮ উইকেটের বড় জয় নিয়ে সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছে অস্ট্রেলিয়া।

১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৩৮ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। সুলতানা খাতুনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জর্জিয়া ভল (১৩)। এরপর দিশা বিশ্বাসের বোলিংয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বেথ মুনি (২১)।

তবে দুই উইকেট হারানোর পর আর কোনো বিপদে পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে। তৃতীয় উইকেটে এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডের ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ৬৫ রানে অপরাজিত থাকেন পেরি। অন্যদিকে মাত্র ৫২ বলে ১২টি চারের সাহায্যে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাদারল্যান্ড।

শেষ পর্যন্ত ১৬৪ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে স্বাগতিকরা। সিরিজ ও ম্যাচসেরার পুরস্কার দুটিই জিতেছেন মেগান শুট। পুরো সিরিজে ২.৩৬ ইকোনমিতে সর্বোচ্চ ১০টি উইকেট শিকার করেন তিনি।

বিষয় : অস্ট্রেলিয়া ক্রিকেট ক্রিকেট খেলা বাংলাদেশ ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তিন ম্যাচেই হার, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
0:00 0:00
1.0x
Sports Talk BD

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

তিন ম্যাচেই হার, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো ম্যাচেই জয়ের কাছাকাছি যেতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরে স্বাগতিকদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে প্রথম দুই ওয়ানডেতে জয় তুলে নিয়ে আগেই সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। আজ তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ এড়ানো। তবে সেই লক্ষ্যও পূরণ হয়নি। ৮ উইকেটের বড় জয় নিয়ে সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছে অস্ট্রেলিয়া।

১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৩৮ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। সুলতানা খাতুনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জর্জিয়া ভল (১৩)। এরপর দিশা বিশ্বাসের বোলিংয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বেথ মুনি (২১)।

তবে দুই উইকেট হারানোর পর আর কোনো বিপদে পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে। তৃতীয় উইকেটে এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডের ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ৬৫ রানে অপরাজিত থাকেন পেরি। অন্যদিকে মাত্র ৫২ বলে ১২টি চারের সাহায্যে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাদারল্যান্ড।

শেষ পর্যন্ত ১৬৪ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে স্বাগতিকরা। সিরিজ ও ম্যাচসেরার পুরস্কার দুটিই জিতেছেন মেগান শুট। পুরো সিরিজে ২.৩৬ ইকোনমিতে সর্বোচ্চ ১০টি উইকেট শিকার করেন তিনি।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD