ঢাকা   রোববার, ১৮ অক্টোবর ২০২৬
Sports Talk BD
আপডেট : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখল ওয়েস্ট ইন্ডিজ

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি: বিসিবি

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে প্রস্তুত বাংলাদেশ। সিরিজে অংশ নিতে রবিবার ঢাকায় এসে পৌঁছেছে রোস্টন চেজের নেতৃত্বাধীন ক্যারিবীয় দল। নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে এবার সফরকারীদের কঠিন চ্যালেঞ্জ জানাতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০২০-২১ মৌসুমে টেস্ট সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার দুই ম্যাচেই হেরে ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দীর্ঘ পাঁচ বছর পর আবারও ঘরের মাঠে সেই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে টাইগাররা। তাই আগের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ এটি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অবস্থান ধরে রাখার লড়াইও রয়েছে বাংলাদেশের সামনে। বর্তমানে চতুর্থ স্থানে থাকা শান্তদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে বাকি ম্যাচগুলোতে ভালো ফলের পাশাপাশি পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য বাংলাদেশের চেয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত দুই দল ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। যেখানে আটটি সিরিজ জিতেছে ক্যারিবীয়রা, বাংলাদেশের জয় দুটি। বাকি একটি সিরিজের নিষ্পত্তি হয়নি।

মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সফরকারীরা। আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বিষয় : ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ বাংলাদেশ ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখল ওয়েস্ট ইন্ডিজ
0:00 0:00
1.0x
Sports Talk BD

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে প্রস্তুত বাংলাদেশ। সিরিজে অংশ নিতে রবিবার ঢাকায় এসে পৌঁছেছে রোস্টন চেজের নেতৃত্বাধীন ক্যারিবীয় দল। নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে এবার সফরকারীদের কঠিন চ্যালেঞ্জ জানাতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০২০-২১ মৌসুমে টেস্ট সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার দুই ম্যাচেই হেরে ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দীর্ঘ পাঁচ বছর পর আবারও ঘরের মাঠে সেই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে টাইগাররা। তাই আগের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ এটি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অবস্থান ধরে রাখার লড়াইও রয়েছে বাংলাদেশের সামনে। বর্তমানে চতুর্থ স্থানে থাকা শান্তদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে বাকি ম্যাচগুলোতে ভালো ফলের পাশাপাশি পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য বাংলাদেশের চেয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত দুই দল ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। যেখানে আটটি সিরিজ জিতেছে ক্যারিবীয়রা, বাংলাদেশের জয় দুটি। বাকি একটি সিরিজের নিষ্পত্তি হয়নি।

মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সফরকারীরা। আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD