ঢাকা   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Sports Talk BD
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইংল্যান্ডের কোচের দায়িত্বে স্বদেশিকেই চান ফ্লেমিং

ইংল্যান্ডের প্রধান কোচ স্টিভেন ফ্লেমিং। ছবি: সংগৃহীত

ব্রেন্ডন ম্যাককালামের পর ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং। তবে ইংল্যান্ডের কোচ হিসেবে একজন ইংলিশকেই দেখতে চান তিনি।

বিবিসি রেডিও ফাইভ লাইভকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লেমিং বলেন, জাতীয় দলের কোচ হিসেবে শুরুতেই সেই দেশের কাউকে দায়িত্ব দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

গত জুলাইয়ে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব পান ফ্লেমিং। আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে তার কোচিং অধ্যায় শুরু হবে। অন্যদিকে, টেস্ট দলের দায়িত্ব ছাড়লেও ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে কোচ হিসেবে থাকছেন ব্রেন্ডন ম্যাককালাম।

১৯৯৯ সালের পর থেকে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন মাত্র দুজন ইংলিশ—পিটার মুরস ও ক্রিস সিলভারউড। এর মধ্যে দুই মেয়াদে দায়িত্ব সামলেছেন মুরস।

ফ্লেমিংয়ের কোচিং প্যানেলে অবশ্য ইংলিশদেরই প্রাধান্য থাকছে। তার সহকারী হিসেবে কাজ করবেন সাবেক ইংলিশ ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক, জেমস ফস্টার ও রিচার্ড ডসন।

শুধু কোচিং স্টাফ নয়, কাউন্টি দলের কোচ এবং সাবেক ইংলিশ ক্রিকেটারদেরও জাতীয় দলের কার্যক্রমে যুক্ত করতে চান ফ্লেমিং। নির্দিষ্ট সময়ের জন্য তাদের কাজের সুযোগ করে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বিষয় : ইংল্যান্ড ক্রিকেট দল ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ইংল্যান্ডের কোচের দায়িত্বে স্বদেশিকেই চান ফ্লেমিং
0:00 0:00
1.0x
Sports Talk BD

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইংল্যান্ডের কোচের দায়িত্বে স্বদেশিকেই চান ফ্লেমিং

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ব্রেন্ডন ম্যাককালামের পর ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং। তবে ইংল্যান্ডের কোচ হিসেবে একজন ইংলিশকেই দেখতে চান তিনি।

বিবিসি রেডিও ফাইভ লাইভকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লেমিং বলেন, জাতীয় দলের কোচ হিসেবে শুরুতেই সেই দেশের কাউকে দায়িত্ব দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

গত জুলাইয়ে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব পান ফ্লেমিং। আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে তার কোচিং অধ্যায় শুরু হবে। অন্যদিকে, টেস্ট দলের দায়িত্ব ছাড়লেও ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে কোচ হিসেবে থাকছেন ব্রেন্ডন ম্যাককালাম।

১৯৯৯ সালের পর থেকে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন মাত্র দুজন ইংলিশ—পিটার মুরস ও ক্রিস সিলভারউড। এর মধ্যে দুই মেয়াদে দায়িত্ব সামলেছেন মুরস।

ফ্লেমিংয়ের কোচিং প্যানেলে অবশ্য ইংলিশদেরই প্রাধান্য থাকছে। তার সহকারী হিসেবে কাজ করবেন সাবেক ইংলিশ ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক, জেমস ফস্টার ও রিচার্ড ডসন।

শুধু কোচিং স্টাফ নয়, কাউন্টি দলের কোচ এবং সাবেক ইংলিশ ক্রিকেটারদেরও জাতীয় দলের কার্যক্রমে যুক্ত করতে চান ফ্লেমিং। নির্দিষ্ট সময়ের জন্য তাদের কাজের সুযোগ করে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD