ঢাকা   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Sports Talk BD

দাবায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ-ভারতের সাতজনকে নিষিদ্ধ করল ফেডারেশন

প্রতীকি ছবি

দাবা প্রতিযোগিতায় অনিয়মের দায়ে সাতজনকে নিষিদ্ধ করল বাংলাদেশ দাবা ফেডারেশন। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন বাংলাদেশের ছয়জন ও ভারতের একজন। সেঞ্চুরি ক্লাবের নবম স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতায় ওঠা অভিযোগ তদন্ত করে খেলোয়াড়, বিচারক ও আয়োজকদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেডারেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের হাদিউজ্জামান ও ভারতের শ্রুতর্শী রায়কে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যদুনাথ বিশ্বাস ও অরূপ গোলদার পেয়েছেন ছয় মাসের নিষেধাজ্ঞা। এ ছাড়া নেত্রকান্ত সরকার ও এফ এম শারাফাতুল ইসলামের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও পুলিশের ডিআইজি শোয়েব রিয়াজের নেতৃত্বাধীন ডিসিপ্লিনারি কমিটি অভিযোগগুলো পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়।

গত ১২ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। দাবা অঙ্গনে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতেও নিয়ম ভঙ্গের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফেডারেশন।

বিষয় : দাবা বাংলাদেশ দাবা ফেডারেশন অনিয়ম নিষেধাজ্ঞা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দাবায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ-ভারতের সাতজনকে নিষিদ্ধ করল ফেডারেশন
0:00 0:00
1.0x
Sports Talk BD

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দাবায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ-ভারতের সাতজনকে নিষিদ্ধ করল ফেডারেশন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

দাবা প্রতিযোগিতায় অনিয়মের দায়ে সাতজনকে নিষিদ্ধ করল বাংলাদেশ দাবা ফেডারেশন। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন বাংলাদেশের ছয়জন ও ভারতের একজন। সেঞ্চুরি ক্লাবের নবম স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতায় ওঠা অভিযোগ তদন্ত করে খেলোয়াড়, বিচারক ও আয়োজকদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেডারেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের হাদিউজ্জামান ও ভারতের শ্রুতর্শী রায়কে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যদুনাথ বিশ্বাস ও অরূপ গোলদার পেয়েছেন ছয় মাসের নিষেধাজ্ঞা। এ ছাড়া নেত্রকান্ত সরকার ও এফ এম শারাফাতুল ইসলামের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও পুলিশের ডিআইজি শোয়েব রিয়াজের নেতৃত্বাধীন ডিসিপ্লিনারি কমিটি অভিযোগগুলো পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়।

গত ১২ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। দাবা অঙ্গনে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতেও নিয়ম ভঙ্গের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফেডারেশন।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD