ঢাকা   বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জাওয়াদের ব্যাটে ভাঙল বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড

সংগৃহীত

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের নতুন রেকর্ড গড়েছেন জাওয়াদ আবরার। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করে প্রায় ১২ বছর আগের রেকর্ড ভেঙেছেন বরিশাল বিভাগের এই ব্যাটার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন জাওয়াদ। ৯৪ বলে ৯১ রানের ঝলমলে ইনিংস খেলার পথে মাত্র ২২ বলেই পৌঁছে যান অর্ধশতকের মাইলফলকে। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ফিফটির মালিক হয়ে যান তিনি।

এতদিন এই রেকর্ডের অধিকারী ছিলেন জিয়াউর রহমান। ২০১৪-১৫ মৌসুমের এনসিএলে খুলনার হয়ে বরিশালের বিপক্ষে ২৪ বলে অর্ধশতক করেছিলেন তিনি। এবার সেই বরিশালের জার্সিতেই জিয়াউরের রেকর্ড ছাড়িয়ে গেলেন জাওয়াদ।

তবে বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড আরও কম বলে হয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র ১৫ বলে অর্ধশতক করে রেকর্ডটি নিজের করে রেখেছেন পারভেজ হোসেন ইমন। ২০২৪-২৫ মৌসুমে এই কীর্তি গড়েন তিনি।

অন্যদিকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড হাবিবুর রহমান সোহানের। গত মৌসুমে মাত্র ১৪ বলে অর্ধশতক করেছিলেন তিনি।

জাওয়াদের এই কীর্তির মধ্য দিয়ে দেশের ক্রিকেটে টানা তিন বছর তিন সংস্করণেই দ্রুততম ফিফটির রেকর্ডে পরিবর্তন এল।

বিষয় : এনসিএল বাংলাদেশ ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জাওয়াদের ব্যাটে ভাঙল বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড
0:00 0:00
1.0x
Sports Talk BD

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জাওয়াদের ব্যাটে ভাঙল বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের নতুন রেকর্ড গড়েছেন জাওয়াদ আবরার। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করে প্রায় ১২ বছর আগের রেকর্ড ভেঙেছেন বরিশাল বিভাগের এই ব্যাটার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন জাওয়াদ। ৯৪ বলে ৯১ রানের ঝলমলে ইনিংস খেলার পথে মাত্র ২২ বলেই পৌঁছে যান অর্ধশতকের মাইলফলকে। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ফিফটির মালিক হয়ে যান তিনি।

এতদিন এই রেকর্ডের অধিকারী ছিলেন জিয়াউর রহমান। ২০১৪-১৫ মৌসুমের এনসিএলে খুলনার হয়ে বরিশালের বিপক্ষে ২৪ বলে অর্ধশতক করেছিলেন তিনি। এবার সেই বরিশালের জার্সিতেই জিয়াউরের রেকর্ড ছাড়িয়ে গেলেন জাওয়াদ।

তবে বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড আরও কম বলে হয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র ১৫ বলে অর্ধশতক করে রেকর্ডটি নিজের করে রেখেছেন পারভেজ হোসেন ইমন। ২০২৪-২৫ মৌসুমে এই কীর্তি গড়েন তিনি।

অন্যদিকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড হাবিবুর রহমান সোহানের। গত মৌসুমে মাত্র ১৪ বলে অর্ধশতক করেছিলেন তিনি।

জাওয়াদের এই কীর্তির মধ্য দিয়ে দেশের ক্রিকেটে টানা তিন বছর তিন সংস্করণেই দ্রুততম ফিফটির রেকর্ডে পরিবর্তন এল।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD