ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি চোটে থাকা পেসার নাহিদ রানার। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা সৌম্য সরকার ও পেসার খালেদ আহমেদও বাদ পড়েছেন।
নাহিদ রানা না থাকায় বাংলাদেশের পেস আক্রমণের মূল দায়িত্ব থাকছে হাসান মাহমুদের কাঁধে। তাঁর সঙ্গে পেস বিভাগে রয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। অধিনায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে এই চার পেসারকে।
গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে গিয়ে সাইড স্ট্রেনের চোটে পড়েন নাহিদ। সেই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজেও খেলা হয়নি তাঁর। পুনর্বাসন শেষ না হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও ছিলেন না তিনি। এর মধ্যে নতুন করে নিতম্বের ব্যথায় আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট থেকেও ছিটকে গেলেন এই পেসার।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলার সুযোগ না পাওয়া সৌম্য সরকার এবার দল থেকেই বাদ পড়েছেন। অন্যদিকে, একই ম্যাচে মাঠে নামতে না পারলেও দলে জায়গা ধরে রেখেছেন তাওহিদ হৃদয়।
স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে রাখা হয়েছে অফ স্পিনার নাঈম হাসানকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ অক্টোবর মিরপুরে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৫ নভেম্বর, সিলেটে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

মতামত