ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ডি থ্রি

বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি’ থ্রির নিলাম ২৬ অক্টোবর

ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে প্রথমবারের মতো ডমেস্টিক থ্রি বা ‘ডি থ্রি’ টুর্নামেন্ট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন সংস্করণের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। তার আগে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটনে সকাল ১১টায় শুরু হবে এই আয়োজন।

নিলাম পরিচালনার জন্য বিদেশি কোনো উপস্থাপক আনার পরিকল্পনা রয়েছে বিসিবির। তবে শেষ পর্যন্ত বিদেশি কাউকে পাওয়া না গেলে দেশীয় কাউকেই এই দায়িত্ব দেওয়া হবে। গত মাসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ছয়টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা হস্তান্তর করা হয়। দলগুলোর মালিকানা পেয়েছে এইস ব্লুস্টার, ওয়ালটন গ্রুপ, সিটিজেন ব্যাংক, একমি গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট ও ফরচুন গ্রুপ। নিলামের আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে আইকন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছে।

সেই সুযোগ কাজে লাগিয়ে এইস ব্লুস্টার দলে নিয়েছে নুরুল হাসান সোহানকে। ওয়ালটনের আইকন মেহেদী হাসান মিরাজ, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, একমির মোসাদ্দেক হোসেন সৈকত, ফরচুনের তাওহীদ হৃদয় এবং সিটিজেন ব্যাংকের আইকন হয়েছেন নাইম শেখ। প্রতিটি দলের স্কোয়াডে থাকবেন ২৩ জন ক্রিকেটার।

আইকন ক্রিকেটার নেওয়া হয়ে যাওয়ায় বাকি ২২ জনকে বেছে নিতে হবে নিলাম থেকে। ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যবহার করা হবে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট। তবে এসব পয়েন্টের বিনিময়ে ক্রিকেটাররা সরাসরি অর্থ পাবেন না, তাদের পারিশ্রমিক নির্ধারিত হবে ম্যাচ ফির মাধ্যমে। মূলত নিলামের উত্তেজনা ও টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতেই পয়েন্টভিত্তিক এই পদ্ধতি চালু করছে বিসিবি। যদিও প্রতিটি দলের জন্য সর্বোচ্চ পয়েন্টের সীমা এখনো প্রকাশ করা হয়নি।

জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে নিলামে তোলা হবে। পদ্ধতিটি অনেকটা বিপিএলের নিলামের মতো। তাই দল গঠনে বেশ হিসাব-নিকাশ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। কারণ, একই ২৩ জনের স্কোয়াড নিয়েই তিন সংস্করণের ক্রিকেটে অংশ নিতে হবে প্রতিটি দলকে।

ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে ডি থ্রি। এরপর জানুয়ারিতে মাঠে গড়াবে চার দিনের বিসিএল এবং আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের প্রতিযোগিতা।

এদিকে নিলামের আগেই নিজেদের কোচিং প্যানেল চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ছয় দলের হয়ে দায়িত্ব পালন করতে দেখা যাবে মোহাম্মদ সালাহউদ্দিন, সোহেল ইসলাম, হান্নান সরকার ও তালহা জুবায়েরের মতো অভিজ্ঞ দেশীয় কোচদের।

বিষয় : বাংলাদেশ ডি থ্রি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি’ থ্রির নিলাম ২৬ অক্টোবর
0:00 0:00
1.0x
Sports Talk BD

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি’ থ্রির নিলাম ২৬ অক্টোবর

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে প্রথমবারের মতো ডমেস্টিক থ্রি বা ‘ডি থ্রি’ টুর্নামেন্ট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন সংস্করণের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। তার আগে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটনে সকাল ১১টায় শুরু হবে এই আয়োজন।

নিলাম পরিচালনার জন্য বিদেশি কোনো উপস্থাপক আনার পরিকল্পনা রয়েছে বিসিবির। তবে শেষ পর্যন্ত বিদেশি কাউকে পাওয়া না গেলে দেশীয় কাউকেই এই দায়িত্ব দেওয়া হবে। গত মাসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ছয়টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা হস্তান্তর করা হয়। দলগুলোর মালিকানা পেয়েছে এইস ব্লুস্টার, ওয়ালটন গ্রুপ, সিটিজেন ব্যাংক, একমি গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট ও ফরচুন গ্রুপ। নিলামের আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে আইকন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছে।

সেই সুযোগ কাজে লাগিয়ে এইস ব্লুস্টার দলে নিয়েছে নুরুল হাসান সোহানকে। ওয়ালটনের আইকন মেহেদী হাসান মিরাজ, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, একমির মোসাদ্দেক হোসেন সৈকত, ফরচুনের তাওহীদ হৃদয় এবং সিটিজেন ব্যাংকের আইকন হয়েছেন নাইম শেখ। প্রতিটি দলের স্কোয়াডে থাকবেন ২৩ জন ক্রিকেটার।

আইকন ক্রিকেটার নেওয়া হয়ে যাওয়ায় বাকি ২২ জনকে বেছে নিতে হবে নিলাম থেকে। ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যবহার করা হবে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট। তবে এসব পয়েন্টের বিনিময়ে ক্রিকেটাররা সরাসরি অর্থ পাবেন না, তাদের পারিশ্রমিক নির্ধারিত হবে ম্যাচ ফির মাধ্যমে। মূলত নিলামের উত্তেজনা ও টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতেই পয়েন্টভিত্তিক এই পদ্ধতি চালু করছে বিসিবি। যদিও প্রতিটি দলের জন্য সর্বোচ্চ পয়েন্টের সীমা এখনো প্রকাশ করা হয়নি।

জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে নিলামে তোলা হবে। পদ্ধতিটি অনেকটা বিপিএলের নিলামের মতো। তাই দল গঠনে বেশ হিসাব-নিকাশ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। কারণ, একই ২৩ জনের স্কোয়াড নিয়েই তিন সংস্করণের ক্রিকেটে অংশ নিতে হবে প্রতিটি দলকে।

ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে ডি থ্রি। এরপর জানুয়ারিতে মাঠে গড়াবে চার দিনের বিসিএল এবং আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের প্রতিযোগিতা।

এদিকে নিলামের আগেই নিজেদের কোচিং প্যানেল চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ছয় দলের হয়ে দায়িত্ব পালন করতে দেখা যাবে মোহাম্মদ সালাহউদ্দিন, সোহেল ইসলাম, হান্নান সরকার ও তালহা জুবায়েরের মতো অভিজ্ঞ দেশীয় কোচদের।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD