ঢাকা   রোববার, ২৫ অক্টোবর ২০২৬
Sports Talk BD

জাতীয় দলের ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। তবে বিসিবির অন্য কোনো দায়িত্বে দেখা যেতে পারে সাবেক এই ক্রিকেটারকে।

নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব সামলাবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন আশরাফুল। তবে তাঁকে নতুন করে বোর্ডের কোন দায়িত্বে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি বিসিবি। একই সঙ্গে জাতীয় দলের পরবর্তী স্থায়ী ব্যাটিং কোচ কে হবেন, তা নিয়েও সিদ্ধান্ত আসেনি। আপাতত সালাহউদ্দীনের অধীনেই চলবে টাইগারদের ব্যাটিং বিভাগের কার্যক্রম।

বিষয় : ক্রিকেট ব্যাটিং কোচ আশরাফুল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জাতীয় দলের ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল
0:00 0:00
1.0x
Sports Talk BD

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

জাতীয় দলের ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। তবে বিসিবির অন্য কোনো দায়িত্বে দেখা যেতে পারে সাবেক এই ক্রিকেটারকে।

নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব সামলাবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন আশরাফুল। তবে তাঁকে নতুন করে বোর্ডের কোন দায়িত্বে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি বিসিবি। একই সঙ্গে জাতীয় দলের পরবর্তী স্থায়ী ব্যাটিং কোচ কে হবেন, তা নিয়েও সিদ্ধান্ত আসেনি। আপাতত সালাহউদ্দীনের অধীনেই চলবে টাইগারদের ব্যাটিং বিভাগের কার্যক্রম।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD