ডি থ্রি ট্রফির নিলামে রেকর্ড গড়ার কয়েক মিনিটের মধ্যেই সেই রেকর্ড নিজের করে নিলেন শরিফুল ইসলাম। মাঠের লড়াই নয়, এবার ক্রিকেটারদের দলভুক্ত করার নিলামেই দেখা গেল তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের মধ্যে দামের প্রতিযোগিতা। তাসকিনকে ছাড়িয়ে টুর্নামেন্টের নিলামে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ক্রিকেটার হয়েছেন শরিফুল।
প্রথমে ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিন আহমেদকে দলে নেয় ওয়ালটন। তবে সেই রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পরই ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরিফুল ইসলামকে দলে ভেড়ায় সিটিজেনস ব্যাংক।
নিলামে অন্য ক্রিকেটারদের মধ্যেও বেশ চড়া দর উঠেছে। সাইফ হাসানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। একই পয়েন্টে হাসান মাহমুদকে দলে নিয়েছে ব্লু স্টার। নাহিদ রানার জন্য ব্লু স্টারের খরচ হয়েছে ৭৫ লাখ পয়েন্ট। ৮০ লাখ পয়েন্টে মুমিনুল হককে দলে নিয়েছে ওয়ালটন। অন্যদিকে, ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে মুমিনুলের সতীর্থ হয়েছেন লিটন দাস।
‘এ’ ক্যাটাগরিতে তাসকিনের আগে সর্বোচ্চ দর উঠেছিল তামিম ইকবালের। তাঁর মূল্য নির্ধারিত হয় ২ কোটি পয়েন্টে। এর আগে নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে কিনে নেয় ফরচুন। একই দল ৬০ লাখ পয়েন্টে রিশাদ হোসেন এবং ৭৫ লাখ পয়েন্টে সৌম্য সরকারকে দলে ভেড়ায়। তবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলাকালে বিগ ব্যাশে ব্যস্ত থাকায় রিশাদকে পাওয়া যাবে না।
এদিকে, ৮০ লাখ পয়েন্টে তাইজুল ইসলামকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। নিলামে সবার আগে শেখ মেহেদী হাসানকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে দলে ভেড়ায় ব্লু স্টার।
ডি থ্রি ট্রফির নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৭৫ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২২ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২৫ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭০ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন ১১২ জন ক্রিকেটার।
নিলামের আগেই ছয় আইকন ক্রিকেটারের দল চূড়ান্ত হয়েছিল। মোসাদ্দেক হোসেন সৈকত খেলবেন একমির হয়ে, নাঈম শেখ সিটিজেনস ব্যাংকে, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্টে, নুরুল হাসান সোহান ব্লু স্টারে, তাওহীদ হৃদয় ফরচুনে এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনের হয়ে মাঠে নামবেন।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

মতামত