ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ডি থ্রি

তামিমের ফোন পেয়ে ডি থ্রি নিলামে রাজি হন চারু শর্মা

দেশের ঘরোয়া ক্রিকেটকে আরও সুসংগঠিত করতে নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি (ডি থ্রি) আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আসরের নিলাম পরিচালনার দায়িত্ব পেয়েছেন ভারতের অভিজ্ঞ নিলাম সঞ্চালক চারু শর্মা। বাংলাদেশে ফিরে আসতে পেরে নিজের আনন্দের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই ভারতীয় সঞ্চালক।

তিন ফরম্যাটে আয়োজনের পরিকল্পনা নিয়ে শুরু হতে যাওয়া ডি থ্রি টুর্নামেন্টের প্রথম পর্ব মাঠে গড়াবে টি-টোয়েন্টি দিয়ে। এরই মধ্যে ছয়টি প্রতিষ্ঠানের কাছে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করেছে বিসিবি। সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া খেলোয়াড়দের নিলাম পরিচালনা করছেন চারু শর্মা।

নিলামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে চারু জানান, সরাসরি ফোন করে তাঁকে এই দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছিলেন তামিম ইকবাল। চারু বলেন, ‘তামিম ইকবাল আমাকে ফোন করে জানতে চেয়েছিলেন, আমি ডি থ্রি নিলাম পরিচালনা করতে পারব কি না। আমি জানিয়েছিলাম, সেদিন আমার কিছু ব্যস্ততা রয়েছে। তবে তিনি আমাকে আশ্বস্ত করেন, কোনো সমস্যা হবে না। এরপর নিজের সময়সূচি ঠিক করে বাংলাদেশে চলে আসি।’

বাংলাদেশে ফেরার অনুভূতি জানিয়ে তিনি আরও বলেন, ‘তামিম যখন ফোন করেছিলেন, প্রথমে আমি নিশ্চিত হতে চেয়েছিলাম, সত্যিই তিনি কি না। পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি ডি থ্রি টুর্নামেন্টের নিলাম পরিচালনার প্রস্তাব দেন। আমি আনন্দের সঙ্গেই রাজি হয়ে যাই। বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি ভীষণ খুশি। এখানে এসে মনে হচ্ছে, নিজের ঘরেই ফিরে এসেছি।’

নিলাম পরিচালনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে চারু শর্মার। আইপিএল ও এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের নিলাম পরিচালনা করেছেন তিনি। ক্রিকেটের বাইরেও টেনিস ও ফুটবলের নিলাম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

২০২২ সালের আইপিএলে নিলাম পরিচালনার দায়িত্ব পেয়ে বিশেষভাবে আলোচনায় আসেন চারু শর্মা। ওই আসরে নিলাম পরিচালনা করছিলেন হিউ এডমিডস। নিলাম চলাকালে মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে আইপিএল গভর্নিং কাউন্সিলের তৎকালীন প্রধান ব্রিজেশ প্যাটেলের অনুরোধে নিলাম পরিচালনার দায়িত্ব নেন চারু শর্মা। এরপর সফলভাবে বাকি নিলাম সম্পন্ন করে প্রশংসা কুড়ান তিনি।

বিষয় : ডি থ্রি চারু শর্মা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তামিমের ফোন পেয়ে ডি থ্রি নিলামে রাজি হন চারু শর্মা
0:00 0:00
1.0x
Sports Talk BD

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

তামিমের ফোন পেয়ে ডি থ্রি নিলামে রাজি হন চারু শর্মা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

দেশের ঘরোয়া ক্রিকেটকে আরও সুসংগঠিত করতে নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি (ডি থ্রি) আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আসরের নিলাম পরিচালনার দায়িত্ব পেয়েছেন ভারতের অভিজ্ঞ নিলাম সঞ্চালক চারু শর্মা। বাংলাদেশে ফিরে আসতে পেরে নিজের আনন্দের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই ভারতীয় সঞ্চালক।

তিন ফরম্যাটে আয়োজনের পরিকল্পনা নিয়ে শুরু হতে যাওয়া ডি থ্রি টুর্নামেন্টের প্রথম পর্ব মাঠে গড়াবে টি-টোয়েন্টি দিয়ে। এরই মধ্যে ছয়টি প্রতিষ্ঠানের কাছে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করেছে বিসিবি। সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া খেলোয়াড়দের নিলাম পরিচালনা করছেন চারু শর্মা।

নিলামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে চারু জানান, সরাসরি ফোন করে তাঁকে এই দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছিলেন তামিম ইকবাল। চারু বলেন, ‘তামিম ইকবাল আমাকে ফোন করে জানতে চেয়েছিলেন, আমি ডি থ্রি নিলাম পরিচালনা করতে পারব কি না। আমি জানিয়েছিলাম, সেদিন আমার কিছু ব্যস্ততা রয়েছে। তবে তিনি আমাকে আশ্বস্ত করেন, কোনো সমস্যা হবে না। এরপর নিজের সময়সূচি ঠিক করে বাংলাদেশে চলে আসি।’

বাংলাদেশে ফেরার অনুভূতি জানিয়ে তিনি আরও বলেন, ‘তামিম যখন ফোন করেছিলেন, প্রথমে আমি নিশ্চিত হতে চেয়েছিলাম, সত্যিই তিনি কি না। পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি ডি থ্রি টুর্নামেন্টের নিলাম পরিচালনার প্রস্তাব দেন। আমি আনন্দের সঙ্গেই রাজি হয়ে যাই। বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি ভীষণ খুশি। এখানে এসে মনে হচ্ছে, নিজের ঘরেই ফিরে এসেছি।’

নিলাম পরিচালনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে চারু শর্মার। আইপিএল ও এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের নিলাম পরিচালনা করেছেন তিনি। ক্রিকেটের বাইরেও টেনিস ও ফুটবলের নিলাম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

২০২২ সালের আইপিএলে নিলাম পরিচালনার দায়িত্ব পেয়ে বিশেষভাবে আলোচনায় আসেন চারু শর্মা। ওই আসরে নিলাম পরিচালনা করছিলেন হিউ এডমিডস। নিলাম চলাকালে মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে আইপিএল গভর্নিং কাউন্সিলের তৎকালীন প্রধান ব্রিজেশ প্যাটেলের অনুরোধে নিলাম পরিচালনার দায়িত্ব নেন চারু শর্মা। এরপর সফলভাবে বাকি নিলাম সম্পন্ন করে প্রশংসা কুড়ান তিনি।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD