দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটিয়ে পর্তুগালের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক দীর্ঘ ভিডিওবার্তায় সমর্থকদের এই সিদ্ধান্তের কথা জানান ৪১ বছর বয়সী এই ফুটবল তারকা।
বিদায়ী বার্তায় আবেগঘন হয়ে ওঠেন রোনালদো। নিজের বিখ্যাত ৭ নম্বর জার্সির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতীয় দলের এই জার্সি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। তাঁর ভাষায়, জার্সিটি কখনোই শুধু তাঁর একার ছিল না। তবে দীর্ঘ ২৩ বছর এটি গায়ে জড়ানোর সম্মান ও দায়িত্ব পেয়েছেন তিনি।
পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে একাধিক রেকর্ড গড়েছেন রোনালদো। দেশের হয়ে ২৩৪টি ম্যাচ খেলার পাশাপাশি করেছেন রেকর্ড ১৪৬টি গোল।
বিষয় : অবসরের ঘোষণা রোনালদো

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

মতামত