ঢাকা   রোববার, ১১ অক্টোবর ২০২৬
Sports Talk BD

চিকিৎসা নিতে বিদেশ যাচ্ছেন টাইগার পেসার নাহিদ রানা।

বাংলাদেশের পেসার নাহিদ রানা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। ইনজুরির কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি সিরিজে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই পেসার। তবে সেই প্রস্তুতির মাঝেই গত মাসের শেষ দিকে কোমরের নিচের অংশে নতুন করে চোট পান তিনি।

নতুন এই চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি নাহিদ। স্ক্যান পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা না পড়লেও ব্যথার কারণে দীর্ঘ সময় ধরে বোলিং করতে পারছেন না তিনি। এমন পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব তাকে দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।

নাহিদের বর্তমান অবস্থা নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, তার আরও একটি স্ক্যান করানোর কথা রয়েছে। প্রয়োজনে দ্রুতই দেশের বাইরে নেওয়া হতে পারে এই পেসারকে। তবে কবে নাগাদ তিনি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। নাহিদকে দ্রুত ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এদিকে ইনজুরির কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাহিদ রানার খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তবে এখনই তাকে সিরিজ থেকে ছিটকে দেওয়া হচ্ছে না। প্রধান নির্বাচক জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সম্ভাবনা এখনো রয়েছে তার। আপাতত সেই সম্ভাবনা মাথায় রেখেই এগোচ্ছে টিম ম্যানেজমেন্ট।

বিষয় : ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বিসিবি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

চিকিৎসা নিতে বিদেশ যাচ্ছেন টাইগার পেসার নাহিদ রানা।
0:00 0:00
1.0x
Sports Talk BD

রোববার, ১১ অক্টোবর ২০২৬

চিকিৎসা নিতে বিদেশ যাচ্ছেন টাইগার পেসার নাহিদ রানা।

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। ইনজুরির কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি সিরিজে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই পেসার। তবে সেই প্রস্তুতির মাঝেই গত মাসের শেষ দিকে কোমরের নিচের অংশে নতুন করে চোট পান তিনি।

নতুন এই চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি নাহিদ। স্ক্যান পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা না পড়লেও ব্যথার কারণে দীর্ঘ সময় ধরে বোলিং করতে পারছেন না তিনি। এমন পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব তাকে দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।

নাহিদের বর্তমান অবস্থা নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, তার আরও একটি স্ক্যান করানোর কথা রয়েছে। প্রয়োজনে দ্রুতই দেশের বাইরে নেওয়া হতে পারে এই পেসারকে। তবে কবে নাগাদ তিনি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। নাহিদকে দ্রুত ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এদিকে ইনজুরির কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাহিদ রানার খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তবে এখনই তাকে সিরিজ থেকে ছিটকে দেওয়া হচ্ছে না। প্রধান নির্বাচক জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সম্ভাবনা এখনো রয়েছে তার। আপাতত সেই সম্ভাবনা মাথায় রেখেই এগোচ্ছে টিম ম্যানেজমেন্ট।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD