ঢাকা   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশের হয়ে আবারও মাঠে নামতে চান জাহানারা আলম

সংগৃহীত

দীর্ঘ দুই বছর ধরে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম। সেখানে স্থানীয় ক্লাবের হয়ে ক্রিকেট খেলার পাশাপাশি নিজেকে প্রস্তুত করতে নিয়েছেন প্রশিক্ষণও।

এবার দেশের ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও খেলার আগ্রহ রয়েছে তাঁর। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং প্রধান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছেন জাহানারা।

২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পর বিসিবির নারী বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এই পেসার। একই সঙ্গে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গ্রুপিংয়ের অভিযোগও তুলেছিলেন।

এসব অভিযোগের বিষয়ে বিসিবিকে ১৩ পৃষ্ঠার একটি চিঠি দিয়েছিলেন জাহানারা। তবে এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি তিনি। দীর্ঘ বিরতির পর এবার আবারও দেশের ক্রিকেটে ফেরার আগ্রহ দেখালেন অভিজ্ঞ এই পেসার।

এ বিষয়ে বিসিবির নারী উইং প্রধান রফিকুল ইসলাম বলেন, ‘দেশের স্বার্থে সব ক্রিকেটারের জন্যই দরজা খোলা। তবে জাতীয় দলে সুযোগ পেতে হলে যোগ্যতা ও ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।’

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া জাহানারা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে সাতটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

বিষয় : বাংলাদেশ ক্রিকেট বিসিবি নারী ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বাংলাদেশের হয়ে আবারও মাঠে নামতে চান জাহানারা আলম
0:00 0:00
1.0x
Sports Talk BD

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশের হয়ে আবারও মাঠে নামতে চান জাহানারা আলম

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ দুই বছর ধরে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম। সেখানে স্থানীয় ক্লাবের হয়ে ক্রিকেট খেলার পাশাপাশি নিজেকে প্রস্তুত করতে নিয়েছেন প্রশিক্ষণও।

এবার দেশের ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও খেলার আগ্রহ রয়েছে তাঁর। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং প্রধান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছেন জাহানারা।

২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পর বিসিবির নারী বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এই পেসার। একই সঙ্গে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গ্রুপিংয়ের অভিযোগও তুলেছিলেন।

এসব অভিযোগের বিষয়ে বিসিবিকে ১৩ পৃষ্ঠার একটি চিঠি দিয়েছিলেন জাহানারা। তবে এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি তিনি। দীর্ঘ বিরতির পর এবার আবারও দেশের ক্রিকেটে ফেরার আগ্রহ দেখালেন অভিজ্ঞ এই পেসার।

এ বিষয়ে বিসিবির নারী উইং প্রধান রফিকুল ইসলাম বলেন, ‘দেশের স্বার্থে সব ক্রিকেটারের জন্যই দরজা খোলা। তবে জাতীয় দলে সুযোগ পেতে হলে যোগ্যতা ও ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।’

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া জাহানারা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে সাতটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD