ঢাকা   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Sports Talk BD
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের পর বিশ্বকাপে নতুন কঠোর বিধিনিষেধ আনছে ফিফা

ফোলারিন বালোগানের লাল কার্ডকে ঘিরে বিতর্ক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত হস্তক্ষেপের ঘটনার পর শৃঙ্খলাবিধিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। ২০২৬ বিশ্বকাপের সেই বিতর্কের পুনরাবৃত্তি ঠেকাতেই কঠোর অবস্থান নেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র। ওই ম্যাচে বিতর্কিত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে।

ফিফার প্রচলিত নিয়মে সরাসরি লাল কার্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় দলের আপিলের সুযোগ ছিল না। কিন্তু বিষয়টি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখার কথাও বলেছিলেন তিনি।

এরপর বালোগানের লাল কার্ডের শাস্তি স্থগিত করে ফিফা। যদিও সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেন, এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের কোনো রাজনৈতিক চাপ কাজ করেনি।

তবে ফিফার এই সিদ্ধান্ত নিয়ে বিশ্ব ফুটবলে ব্যাপক সমালোচনা শুরু হয়। শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়ামও বিষয়টি ভালোভাবে নেয়নি। ম্যাচে হেরে গেলে সিদ্ধান্তটির বৈধতা চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তারা।

ঘটনার তিন মাস পর এবার শৃঙ্খলাবিধিতে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ফিফা। প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় সরাসরি লাল কার্ড দেখলে তাঁর ওপর এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ ক্ষেত্রে রাজনৈতিক কিংবা প্রশাসনিক প্রভাব খাটিয়ে শাস্তি বাতিলের সুযোগ রাখা হবে না।

আইন সংশোধন নিয়ে একটি ব্রিফিং নথিতে ফিফা কর্মকর্তারা জানিয়েছেন, লাল কার্ডের পর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কার্যকরের ক্ষেত্রে কোনো ধরনের অস্পষ্টতা থাকা উচিত নয়। বালোগানকে ঘিরে বিশ্বকাপে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, নতুন নিয়মের মাধ্যমে তার পুনরাবৃত্তি রোধ করতে চায় সংস্থাটি।

এদিকে ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক শুধু শৃঙ্খলাবিধিতেই সীমাবদ্ধ নেই। ফিফার টুর্নামেন্টগুলোর মালিকানাসংক্রান্ত শেয়ার বেসরকারি খাতে বিক্রির প্রস্তাব দিয়েও সমালোচনার মুখে পড়েছেন তিনি।

প্রস্তাব অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের প্রত্যেক প্রতিনিধি এই বাণিজ্যিক উদ্যোগে সমর্থন দিলে উপহার হিসেবে ৩০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৪৫০ কোটি টাকা) করে দেওয়ার কথা বলা হয়েছিল।

বিষয় : ফিফা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ট্রাম্পের হস্তক্ষেপের পর বিশ্বকাপে নতুন কঠোর বিধিনিষেধ আনছে ফিফা
0:00 0:00
1.0x
Sports Talk BD

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের পর বিশ্বকাপে নতুন কঠোর বিধিনিষেধ আনছে ফিফা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

ফোলারিন বালোগানের লাল কার্ডকে ঘিরে বিতর্ক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত হস্তক্ষেপের ঘটনার পর শৃঙ্খলাবিধিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। ২০২৬ বিশ্বকাপের সেই বিতর্কের পুনরাবৃত্তি ঠেকাতেই কঠোর অবস্থান নেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র। ওই ম্যাচে বিতর্কিত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে।

ফিফার প্রচলিত নিয়মে সরাসরি লাল কার্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় দলের আপিলের সুযোগ ছিল না। কিন্তু বিষয়টি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখার কথাও বলেছিলেন তিনি।

এরপর বালোগানের লাল কার্ডের শাস্তি স্থগিত করে ফিফা। যদিও সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেন, এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের কোনো রাজনৈতিক চাপ কাজ করেনি।

তবে ফিফার এই সিদ্ধান্ত নিয়ে বিশ্ব ফুটবলে ব্যাপক সমালোচনা শুরু হয়। শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়ামও বিষয়টি ভালোভাবে নেয়নি। ম্যাচে হেরে গেলে সিদ্ধান্তটির বৈধতা চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তারা।

ঘটনার তিন মাস পর এবার শৃঙ্খলাবিধিতে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ফিফা। প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় সরাসরি লাল কার্ড দেখলে তাঁর ওপর এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ ক্ষেত্রে রাজনৈতিক কিংবা প্রশাসনিক প্রভাব খাটিয়ে শাস্তি বাতিলের সুযোগ রাখা হবে না।

আইন সংশোধন নিয়ে একটি ব্রিফিং নথিতে ফিফা কর্মকর্তারা জানিয়েছেন, লাল কার্ডের পর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কার্যকরের ক্ষেত্রে কোনো ধরনের অস্পষ্টতা থাকা উচিত নয়। বালোগানকে ঘিরে বিশ্বকাপে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, নতুন নিয়মের মাধ্যমে তার পুনরাবৃত্তি রোধ করতে চায় সংস্থাটি।

এদিকে ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক শুধু শৃঙ্খলাবিধিতেই সীমাবদ্ধ নেই। ফিফার টুর্নামেন্টগুলোর মালিকানাসংক্রান্ত শেয়ার বেসরকারি খাতে বিক্রির প্রস্তাব দিয়েও সমালোচনার মুখে পড়েছেন তিনি।

প্রস্তাব অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের প্রত্যেক প্রতিনিধি এই বাণিজ্যিক উদ্যোগে সমর্থন দিলে উপহার হিসেবে ৩০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৪৫০ কোটি টাকা) করে দেওয়ার কথা বলা হয়েছিল।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD