ঢাকা   শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারতের সাফে অংশগ্রহণ নিয়ে অবস্থান পরিষ্কার করল সাফ কর্তৃপক্ষ

ঢাকায় আগামী ৫ নভেম্বর শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই মুখোমুখি হওয়ার কথা দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ভারতকে নিয়ে ছড়িয়ে পড়ে অংশগ্রহণ না করার গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় এমন খবর। তবে বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।

আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানায়, ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেনি। এ বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকেও সাফের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে সাফের পক্ষ থেকে বলা হয়, টুর্নামেন্ট থেকে ভারতের সরে দাঁড়ানোর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তাই প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ নিশ্চিত রয়েছে।

ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামেই ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। একই দিনে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশও। তাদের প্রতিপক্ষ ভুটান।

৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় চলবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই আসর। ছয় দলের প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের দুটি ম্যাচ। এরপর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের।

বিষয় : সাফ চ্যাম্পিয়নশিপ ভারত পাকিস্তান বাংলাদেশ ফুটবল দক্ষিণ এশিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ভারতের সাফে অংশগ্রহণ নিয়ে অবস্থান পরিষ্কার করল সাফ কর্তৃপক্ষ
0:00 0:00
1.0x
Sports Talk BD

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারতের সাফে অংশগ্রহণ নিয়ে অবস্থান পরিষ্কার করল সাফ কর্তৃপক্ষ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকায় আগামী ৫ নভেম্বর শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই মুখোমুখি হওয়ার কথা দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ভারতকে নিয়ে ছড়িয়ে পড়ে অংশগ্রহণ না করার গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় এমন খবর। তবে বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।

আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানায়, ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেনি। এ বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকেও সাফের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে সাফের পক্ষ থেকে বলা হয়, টুর্নামেন্ট থেকে ভারতের সরে দাঁড়ানোর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তাই প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ নিশ্চিত রয়েছে।

ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামেই ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। একই দিনে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশও। তাদের প্রতিপক্ষ ভুটান।

৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় চলবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই আসর। ছয় দলের প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের দুটি ম্যাচ। এরপর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD