ঢাকা   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ডব্লিউপিএলের নিলামে জায়গা হলো না বাংলাদেশি ক্রিকেটারদের

মেয়েদের আইপিএলখ্যাত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) আগামী আসরের নিলামে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। আগামী ২৮ অক্টোবর ভারতের কেরালার কোচিতে বসবে এই নিলামের আসর।

গতবারের নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান থাকলেও এবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তারা। এবারের নিলামে ২৭টি জায়গার জন্য নিবন্ধন করেছেন মোট ১৪৬ জন ক্রিকেটার। এর মধ্যে ভারতীয় ১১৯ জন এবং বিদেশি ২৭ জন।

তবে বাংলাদেশের ক্রিকেটাররা এবার নিলামের জন্য নিবন্ধনই করেননি, নাকি নিবন্ধন করেও চূড়ান্ত তালিকায় জায়গা পাননি, সেটি এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। গত মৌসুমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও আসর শুরুর আগেই দল থেকে বাদ পড়েন মুস্তাফিজুর রহমান। এরপর ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। এমনকি গত আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে ভারতের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সফর স্থগিত করে বিসিসিআই।

যদিও এসব ঘটনার প্রভাব ডব্লিউপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের অনুপস্থিতির পেছনে রয়েছে কি না, তা নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এবারের নিলামে সর্বোচ্চ ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে সোফি ডাঙ্কলি ও সোফি মলিনিউর জন্য। ৪০ লাখ রুপির তালিকায় রয়েছেন জেস জোনাসেন, হেইদার গ্রাহাম, কিরান নাভগিরে ও জি কমলিনী। এ ছাড়া ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নাম লিখিয়েছেন ৩০ জন ক্রিকেটার। এই তালিকায় আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিস।

বিষয় : ডব্লিউপিএল বাংলাদেশি ক্রিকেটার নিলাম বিসিবি ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ডব্লিউপিএলের নিলামে জায়গা হলো না বাংলাদেশি ক্রিকেটারদের
0:00 0:00
1.0x
Sports Talk BD

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ডব্লিউপিএলের নিলামে জায়গা হলো না বাংলাদেশি ক্রিকেটারদের

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

মেয়েদের আইপিএলখ্যাত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) আগামী আসরের নিলামে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। আগামী ২৮ অক্টোবর ভারতের কেরালার কোচিতে বসবে এই নিলামের আসর।

গতবারের নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান থাকলেও এবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তারা। এবারের নিলামে ২৭টি জায়গার জন্য নিবন্ধন করেছেন মোট ১৪৬ জন ক্রিকেটার। এর মধ্যে ভারতীয় ১১৯ জন এবং বিদেশি ২৭ জন।

তবে বাংলাদেশের ক্রিকেটাররা এবার নিলামের জন্য নিবন্ধনই করেননি, নাকি নিবন্ধন করেও চূড়ান্ত তালিকায় জায়গা পাননি, সেটি এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। গত মৌসুমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও আসর শুরুর আগেই দল থেকে বাদ পড়েন মুস্তাফিজুর রহমান। এরপর ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। এমনকি গত আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে ভারতের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সফর স্থগিত করে বিসিসিআই।

যদিও এসব ঘটনার প্রভাব ডব্লিউপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের অনুপস্থিতির পেছনে রয়েছে কি না, তা নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এবারের নিলামে সর্বোচ্চ ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে সোফি ডাঙ্কলি ও সোফি মলিনিউর জন্য। ৪০ লাখ রুপির তালিকায় রয়েছেন জেস জোনাসেন, হেইদার গ্রাহাম, কিরান নাভগিরে ও জি কমলিনী। এ ছাড়া ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নাম লিখিয়েছেন ৩০ জন ক্রিকেটার। এই তালিকায় আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিস।

Sports Talk BD

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD