ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Sports Talk BD
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ডি থ্রি

‘ডি’ থ্রি নিলামে অংশ নেবেন ৫ ক্যাটাগরিতে ২৬৯ ক্রিকেটার

ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডমেস্টিক থ্রি বা ‘ডি’ থ্রি টুর্নামেন্ট। ছয় দলের এই প্রতিযোগিতার আগে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। রাজধানীর পাঁচতারকা শেরাটন হোটেলে সকাল ১১টায় শুরু হবে এই নিলাম। এরই মধ্যে নিলামের জন্য চূড়ান্ত হওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

প্রকাশিত তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মোট ২৭০ জন ক্রিকেটার। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ২২ জন। এই তালিকায় আছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম ও মুমিনুল হকের মতো পরিচিত মুখ। তবে আলোচনায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পেয়েছেন ‘এ’ নয়, ‘সি’ ক্যাটাগরিতে।

অন্যদিকে ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ২৫ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৮ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫৩ জন এবং সর্বশেষ ‘ই’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ১০১ জন ক্রিকেটার।

‘বি’ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য নাম সাব্বির রহমান, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ ও আব্দুল গাফফার সাকলাইন। ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মাহফিজুল ইসলাম রবিন, রুয়েল মিয়া, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন ইমন।

‘ডি’ ক্যাটাগরিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দীক, রিফাত বেগ, কালাম সিদ্দিকী অলিন ও মারুফ মৃধা। এদিকে অনূর্ধ্ব-১৯ দলের একাধিক ক্রিকেটারসহ মোট ১০১ জনকে রাখা হয়েছে ‘ই’ ক্যাটাগরিতে।

নিলামের আগেই প্রতিটি দল একজন করে আইকন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে এইস ব্লু স্টার নিয়েছে নুরুল হাসান সোহানকে, ওয়ালটন দলে ভিড়িয়েছে মেহেদী হাসান মিরাজকে। সেভেন রিংস সিমেন্টের আইকন মুশফিকুর রহিম, একমির মোসাদ্দেক হোসেন সৈকত, ফরচুনের তাওহীদ হৃদয় এবং সিটিজেন ব্যাংকের আইকন হয়েছেন নাইম।

প্রতিটি দলের স্কোয়াডে থাকবেন ২৩ জন ক্রিকেটার। বিশেষত্ব হলো, একই স্কোয়াড নিয়েই তিনটি ফরম্যাটে অংশ নিতে হবে দলগুলোকে। আগামী ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। এরপর জানুয়ারিতে মাঠে গড়াবে চার দিনের বিসিএল এবং আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের টুর্নামেন্ট।

নিলামের প্রস্তুতির অংশ হিসেবে দলগুলো নিজেদের কোচিং প্যানেলও চূড়ান্ত করেছে। বিভিন্ন দলের দায়িত্বে দেখা যাবে মোহাম্মদ সালাহউদ্দিন, সোহেল ইসলাম, হান্নান সরকার, মিজানুর রহমান বাবুল, মোহাম্মদ আশরাফুল, ফয়সাল ডিকেন্স, আশিকুর রহমান মজুমদার ও তালহা জুবায়েরের মতো অভিজ্ঞ কোচদের।

‘ডি’ থ্রি নিলামে ক্রিকেটারদের ক্যাটাগরিভিত্তিক তালিকা:

‘এ’ ক্যাটাগরি: জাকের আলী, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মুমিনুল হক, হাসান মাহমুদ, লিটন দাস, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, নাহিদ রানা, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও তানজিদ হাসান তামিম।

‘বি’ ক্যাটাগরি: মাহিদুল ইসলাম অঙ্কন, সাব্বির রহমান, রাকিবুল হাসান, মার্শাল আইয়ুব, সাদমান ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, হাসান মুরাদ, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান, মোহাম্মদ রুবেল, মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ, আফিফ হোসেন, ইবাদত হোসেন, নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভির ইসলাম, ইয়াসির আলী রাব্বি, আলিস আল ইসলাম, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, শামীম হোসেন পাটোয়ারি ও তানজিম হাসান সাকিব।

‘সি’ ক্যাটাগরি: মাহমুদউল্লাহ রিয়াদ, জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, আশরাফুল হাসান, নাসির হোসেন, রবিউল হক, শহিদুল ইসলাম, শুভাগত হোম, তৌফিক খান তুষার, তোফায়েল আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, ফজলে মাহমুদ রাব্বি, আল আমিন জুনিয়র, ইরফান হোসেন, রুয়েল মিয়া, নাহিদুল ইসলাম, সানজামুল ইসলাম, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, ইয়াসিন আরাফাত মিশু, আব্দুল্লাহ আল মামুন, আহরার আমিন পিয়ান, আনামুল হক আনাম, মেহেদী মারুফ, আল ফাহাদ, আলাউদ্দীন বাবু, আরাফাত সানি, মইন খান, ইফতিখার হোসেন ইফতি, শেখ পারভেজ জীবন, সৈকত আলী, প্রিতম কুমার, সালমান হোসেন ইমন, নাঈম আহমেদ, আব্দুল হালিম, ফরহাদ রেজা, ইরফান শুক্কুর, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, হাবিবুর রহমান সোহান, সালাহউদ্দিন সাকিল, আশিকুর রহমান শিবলী, আইচ মোল্লা, সামিউন বশির রাতুল, তানবীর হায়দার, আনিসুল ইসলাম, মুশফিক হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মণ্ডল, রনি তালুকদার, আবু হায়দার রনি, তাইবুর রহমান, আকবর আলী, আরিফুল ইসলাম, আজিজুল হাকিম তামিম, ইকবাল হোসেন, আবু হাশিম, আনামুল হক, মাহমুদুল হাসান, আব্দুল মজিদ, মুক্তার আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, রেজাউর রহমান রাজা, সুমন খান, মাহফুজুর রহমান রাব্বি, ইকবাল হোসেন ইমন ও সাব্বির হোসেন।

বিষয় : ক্রিকেট ডি থ্রি বাংলাদেশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

‘ডি’ থ্রি নিলামে অংশ নেবেন ৫ ক্যাটাগরিতে ২৬৯ ক্রিকেটার
0:00 0:00
1.0x
Sports Talk BD

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

‘ডি’ থ্রি নিলামে অংশ নেবেন ৫ ক্যাটাগরিতে ২৬৯ ক্রিকেটার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত Sports Talk BD